৩৬৫ দিন। পশ্চিম মেদিনীপুর। রবিবার হাতির হামলার ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের দেবগ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বীরভানপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় যে বীরভানপুর গ্রামের বাসিন্দা ৬৫ বছর বয়সী পার্বতী দেব সিংহ যখন বাড়ির সামনে ঘোরাফেরা করছিলেন সেই সময় স্থানীয় জঙ্গল থেকে একটি হাতি এসে তাকে আছাড় মারে। যার ফলে তিনি রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় পড়ে যায়। বিষয়টি দেখার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ওই হাতিটিকে জঙ্গলের দিকে তাড়িয়ে আশঙ্কাজনক অবস্থায় পার্বতী দেব সিংহকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। যার ফলে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কা করছেন। বন বিভাগের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে এলাকায় হাতি প্রবেশ করলে বিষয়টি বন দপ্তরকে জানানোর জন্য গ্রামবাসীদের জানানো হয়েছে।
শালবনিতে হাতির হামলায় মৃত এক ব্যক্তি
এলাকা জুড়ে হাতির হামলার আশঙ্কা
- khabar365din
- August 16, 2026
- 4:02 pm
- No Comments





