৩৬৫ দিন। এ বার নতুন নাম পেতে চলেছে লখনউ-দিল্লি তেজস এক্সপ্রেস। সঙ্গে এক্সপ্রেস ট্রেনের বাইরে দেখা যাবে বিজ্ঞাপনও। আগামী ১৯ অগস্ট থেকে ১১ নভেম্বর পর্যন্ত ট্রেনটির নামের সঙ্গে জুড়ে যাবে নরম পানীয়ের একটি ব্র্যান্ডের নাম। ফলে নির্দিষ্ট সময়সীমার জন্য সুপার লাক্সারি এই ট্রেনের নাম হবে ‘স্প্রাইট তেজস এক্সপ্রেস’। শুক্রবার এমনই জানিয়েছে আইআরসিটিসি।এই প্রথম কোনও এক্সপ্রেস ট্রেনের গায়ে বিজ্ঞাপন দেখা যাবে। এমনকি তার নামের সঙ্গে যুক্ত হবে স্প্রাইটের নামও। রেল সূত্রে খবর, লখনউ-দিল্লি তেজস এক্সপ্রেসে বিজ্ঞাপনের দায়িত্ব পেয়েছে নরম পানীয়ের এই ব্র্যান্ডটি। ফলে, ৮২৫০১ ও ৮২৫০২ নম্বর লখনউ-দিল্লি-লখনউ তেজস এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে স্প্রাইট-এর নাম থাকবে প্রায় তিন মাস।
রেলের এক ঊর্ধ্বতন আধিকারিক জানান, এই প্রথম কোনও ট্রেনের নামকরণ করা হল কোনও ব্র্যান্ডের নামে। যদিও লখনউ-দিল্লি-লখনউ তেজস এক্সপ্রেস একটি বেসরকারি ট্রেন, তবুও আইআরসিটিসি ভারতীয় রেলকে হোলিং চার্জ দেয়, যার মধ্যে ট্র্যাক ও রেলওয়ে স্টেশনের মতো পরিকাঠামো ব্যবহারের খরচ অন্তর্ভুক্ত রয়েছে। আয় বৃদ্ধির একটি পদক্ষেপ হিসাবে রেল পরিচালিত সাধারণ ট্রেনগুলির বগির বাইরের অংশে বিজ্ঞাপন প্রদর্শনের অনুমতি দেওয়া হয়, যার ফলে বেসরকারি প্রতিষ্ঠানগুলি ট্রেনে তাদের ব্র্যান্ড তুলে ধরার সুযোগ পাচ্ছে।২০১৯ সালের ৪ অক্টোবর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ লখনউ থেকে নয়াদিল্লিগামী দেশের প্রথম কর্পোরেট বা বেসরকারিভাবে পরিচালিত আইআরসিটিসি তেজস এক্সপ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। লখনউ স্টেশন থেকে ট্রেনটির প্রথম যাত্রা শুরু হয়। অত্যাধুনিক সজ্জায় সজ্জিত ১৯ কামরার এই ট্রেনটিতে রয়েছে সিসিটিভি ক্যামেরা, স্মোক-ফায়ার ডিটেকশন সিস্টেম, বায়ো-ভ্যাকুয়াম টয়লেট, জিপিএস এবং ওয়াই-ফাই থেকে শুরু করে সব রতম স্বাচ্ছন্দ্য। এ ছাড়া, আইআরসিটিসির এই অত্যন্ত আলোচিত ও সম্পূর্ণ এসি সুপারফাস্ট ট্রেনটি আধুনিক সুযোগ-সুবিধায় সুসজ্জিত। এতে রয়েছে উন্নত মানের অন-বোর্ড খাবার, পানীয়- সহ একাধিক পরিষেবা। এ বাদে, এই ট্রেনে গ্রুপ বুকিংয়ের সুবিধা রয়েছে। যেখানে কর্পোরেট মিটিং, বিয়ে বা সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে দলবদ্ধভাবে ভ্রমণকারী যাত্রীরা ৭৮টি আসন বিশিষ্ট একটি সম্পূর্ণ এসি চেয়ার কার কোচ বুক করতে পারেন।
বিজ্ঞাপনে মুখ ঢাকছে রেলের
৩ মাস চলবে স্প্রাইট তেজস এক্সপ্রেস
- khabar365din
- August 16, 2026
- 2:07 pm
- No Comments





