রামপুরহাট পুলিশের বড়সড় সাফল্য, উদ্ধার বিপুল পরিমাণে বিস্ফোরক

৩৬৫ দিন।রামপুরহাট। বিরাট সাফল্য রামপুরহাট থানার পুলিশের, গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার করল পুলিশ। রামপুরহাট থানার আয়াশ গ্রামের বাসিন্দা শরিফুল ইসলামের বাড়িতে হঠাৎই পৌঁছে যায় রামপুরহাট থানার বিরাট পুলিশ বাহিনী, তল্লাশি শুরু হতেই পুলিশের নজরে আসে ঘরের ভেতরে মজুদ করা রয়েছে বিপুল পরিমাণে জিলেটিন স্টিক। রামপুরহাট থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ৩০৪ টি জেনেটিন স্টিক উদ্ধার হয়েছে অভিযুক্ত ব্যক্তির বাড়ি থেকে। পুলিশ তদন্ত শুরু করেছে কি কারনে এই ব্যক্তি বিপুল পরিমাণে বিস্ফোরক মজুদ করে রেখেছিল তার বাড়িতে।

Scroll to Top