বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ তাজা বোমা

৩৬৫ দিন।বীরভূম। বীরভূমের মল্লারপুর থানার কোট গ্রামের বাসিন্দা শেখ জহির উদ্দিনের বাড়ি থেকে প্রায় ৩০ টি তাজা সকেট বোমা উদ্ধার করল মল্লারপুর থানার পুলিশ। যদিও এই ঘটনায় শেখ জহিরউদ্দিন পলাতক। মল্লারপুর থানা সূত্রে জানা গিয়েছে দিন কয়েক আগে তাদের কাছে খবর আসে জহিরউদ্দীনের বাড়িতে বেশ কিছু বহিরাগত মানুষ আসা যাওয়া করছে। এই খবর পাওয়া মাত্রই মাল্লারপুর থানা পুলিশ জহিরউদ্দিনের অপর নজরদারি শুরু করে। এরপরেই আসে সাফল্য, ভোর রাতে মল্লারপুর থানার ওসির নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী জহির উদ্দিনের বাড়ি ঘিরে ফেলে তল্লাশি শুরু করে, তারপরেই বাড়ির চিলেকোঠা থেকে এই সকেট বোমাগুলো পুলিশ উদ্ধার করে। বীরভূম জেলা পুলিশের এক উচ্চ পদস্থ আধিকারিক জানিয়েছেন অভিযুক্ত শেখ জহিরুদ্দিনের খোঁজে পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে।পরে বোম্ব স্কোয়াড সদস্যরা বোম গুলো নিস্ক্রিয় করে।

Scroll to Top