৩৬৫ দিন। নীচের দিকটা লাল চাকতির মত ওপরে কয়েকটা লোহার রড বেরিয়ে আছে! দীঘার সমুদ্রে ভেসে আসা বস্তু ঘিরে চাঞ্চল্য ছড়াল। ঘটনার সূত্রপাত ১২ আগস্ট রাতের দিকে। মৎস্যজীবীরা যখন গভীর সমুদ্রে ট্রলার নিয়ে মাছ ধরতে যাচ্ছিলেন তখন মোহনার কাছে ওই বস্তুটিকে তারা দেখতে পান। খবর পুলিশে পৌঁছয়। এর মধ্যেই নানা রকম রটনা শুরু হয়ে যায়। ফলে পর্যটকদের মধ্যে বৃহস্পতিবার সকাল থেকে নানা রকম আতঙ্ক ছড়ায়। যদিও পরে পুলিশ জানায় আতঙ্কের কিছুই নেই। লাল রঙের ওই বস্তু আসলে সিগন্যালিং বয়া। কোনও ভাবে সেটি স্থানচ্যুত হয়ে পাড়ে ভেসে আসে। এরকম প্রায়-ই হয়ে থাকে। তবে দিঘার সমুদ্রে সচরাচর এমন দেখা যায় না বলে আতঙ্ক ছড়িয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্র পথে এই বয়ার গুরুত্ব অপরিসীম। সমুদ্রে জল কোথায় কতোটা গভীর তা এই বয়া দেখেই বুঝতে পারেন মৎস্যজীবী বা জাহাজের নাবিকরা। অনেক সময় কোথায় চরা রয়েছে তা বোঝাতেও বয়া ব্যবহার করা হয়। অনেক দূর থেকে যাতে এগুলোকে দেখা যায় বা চিহ্নিত করা যায় তার জন্য বয়ার রঙ হয় উজ্বল লাল বর্ণের। তবে সমুদ্র পথে যারা যাতায়াত করেন তাদের কাছে এই বয়া ব্যাপারটি পরিচিত হলেও সাধারণ পর্যটকদের কাছে তা একেবারেই পরিচিত নয়। যে কারণে অদ্ভুত দর্শন ওই বস্তু পাড়ে ভেসে আসতেই আতঙ্ক ছড়ায় ভয়ে অনেকে সমুদ্রে নামাও বন্ধ করে দেন পরে পুলিশ অবশ্য মাইকিং করে পর্যটকদের আশ্বস্ত করেন।
দীঘার সমুদ্রে ভাসছে রহস্যময় বস্তু! ভয়ে সমুদ্রে নামলেন না পর্যটকরা
- khabar365din
- August 14, 2026
- 2:21 pm
- No Comments





