৩৬৫ দিন। পশ্চিম মেদিনীপুর।বৃহস্পতিবার রাত্রি প্রায় আড়াইটা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা যায় যে একটি স্করপিও গাড়ি খড়্গপুর এর দিকে যাচ্ছিল, তার পেছনে ছিল চিপস বোঝাই একটি ডাম্পার সেই গাড়িটিও খড়্গপুরের দিকে যাচ্ছিল। আচমকা চিপস বোঝাই ডাম্পার টি স্করপিও গাড়ি টি কে ধাক্কা মেরে রাস্তার ধারে জলের উপর ফেলে দেয় এবং তার উপর গিয়ে উল্টে পড়ে যার ডাম্পার টি , যায় ফলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে স্করপিও গাড়িতে থাকা চালকসহ আরো একজন মোট দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে ডাম্পারের চালক ও খালাসি পলাতক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডেবরা থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়ে ঠিক কি কারণে ওই দুর্ঘটনাটি ঘটেছে তা ক্ষতিয়ে দেখার জন্য পুলিশ তদন্তের কাজ শুরু করেছে।
ডেবরা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় আহত দুইজন
- khabar365din
- August 14, 2026
- 2:35 pm
- No Comments





