মন কি বাত-এ প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এলো বাংলার মহানায়কের নাম

৩৬৫ দিন। ৩ সেপ্টেম্বর উত্তমকুমারের জন্মদিন। তার আগে মন কি বাত-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যে উঠে এলো বাংলার মহানায়কের নাম।এ দিন প্রধানমন্ত্রী বলেন, “কিছু দিনের মধ্যেই, আগামী ৩ সেপ্টেম্বর, আমরা মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষ পালন করব। এমন এক জন বহুমুখী প্রতিভা, তাঁর দুর্দান্ত অভিনয় দিয়ে মানুষের মন জয় করেছিলেন এবং মানুষের হৃদয়ে চিরন্তন ছাপ ফেলেছিলেন।” তাঁর বক্তব্যে উঠে আসে উত্তমকুমারের সঙ্গে পরিচালক সত্যজিৎ রায়ের সম্পর্কও। তিনি বলেন, “উত্তমকুমারজি তাঁর অভিনয়ের মাধ্যমে বহু মানুষের মন জয় করেছেন। সিনেপ্রেমীরা বিশ্বাস করেন যে সত্যজিৎ রায় ‘নায়ক’ ছবির পুরো চিত্রনাট্যটা উত্তমকুমারকে মাথায় রেখেই লিখেছিলেন। সত্যজিৎ রায় বলেছিলেন যে, ‘ওঁর মধ্যে সম্ভ্রমের সঙ্গে সঙ্গে গভীর আবেগ ছিল। যে কোনও চরিত্রকে জীবন্ত করে তুলতে প্রচণ্ড পরিশ্রম করতেন তিনি।’ উত্তমকুমার সমাজসেবামূলক কাজের জন্যও পরিচিত। ওঁর জীবন থেকে হার না মানার শিক্ষাও পাওয়া যায়। এই কারণেই নিজে সাফল্যের চূড়ায় পৌঁছোতে পেরেছিলেন।” নিঃসন্দেহে উত্তম কুমার অভিনীত ‘নায়ক’ ছবি অভিনেতার সবচেয়ে আলোচিত ও প্রশংসিত কাজের অন্যতম।
কিছু দিন আগে কলকাতায় পথসভা করার সময়ে উত্তমকুমারের বাড়ির সামনে দিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই প্রসঙ্গ টেনে তিনি জানান, সেই সময়ে তিনি উত্তমকুমারের একটি প্রতিকৃতিও উপহার পান। জন্মশতবর্ষে অভিনেতার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে মোদী বাংলায় বলেন, “উত্তমকুমার চিরদিন মানুষের হৃদয়ে রাজ করবেন।”

Scroll to Top