৩৬৫ দিন। জয়দীপ সরকার।শিলিগুড়ি। শিলিগুড়িতে খাদ্য সুরক্ষা থেকে আবর্জনা নিয়ে কড়া পুরনিগম, একাধিক এলাকায় হানা।সিল করা হলো প্রসিদ্ধ মিষ্টির দোকানের কারখানা। মিষ্টিতে ব্যবহৃত উপাদানও ঘিয়ে গিজগিজে পোকা! শিলিগুড়ি মহাবীরস্থান এলাকায় একটি মিষ্টির দোকানের অভিযান চালানো হয়। মিষ্টির দোকানের ভেতরে ঢুকতেই ভয়াবহ ছবি ধরা পড়ে। দেখা যায় মিষ্টির দোকানের কারখানার ভেতর গিজগিজ করছে পোকা! কারখানা জুড়ে ময়লা আবর্জনা। খাবার সামগ্রীতে খোলা পড়ে রয়েছে। শনিবার শিলিগুড়ি পুরনিগমের তরফে অভিযান চালানো হয়। শিলিগুড়ি পুরনিগমের কমিশনারের বীর বিক্রম রাই-য়ের নেতৃত্বে অভিযান চালায় টিম। মিষ্টির দোকানের ভয়াবহ ছবির সামনে উঠে আসতেই কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়। মালিকপক্ষের উপর থেকে কারখানা বন্ধ করলে নোটিশ সাঁটিয়ে হয় পুরনিগমের তরফে। এরপর খাদ্য সুরক্ষা দপ্তরের তরফে অভিযান চলে শিলিগুড়ির একটি নামী বিরিয়ানির দোকানেও। যদিও সেখানে কোনো রকম অনিয়ম নজরে আসেনি। শিলিগুড়ি পুরনিগমের কমিশনার বীর বিক্রম রাই জানান- আমরা নিয়মিতভাবে আবর্জনা অপসারণের অভিযানে এসেছি। সেখানে মিষ্টির দোকানের ভেতরে ভয়াবহ ছবি দেখতে পাই। খাবার সামগ্রী ময়লা আবর্জনার পাশে রাখা। কোনরকম স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। একাধিক খাবার সামগ্রীতে গিজগিজে পোকা। মুখ্যমন্ত্রী সমস্ত স্থানীয় প্রশাসন গুলিকে নির্দেশ দিয়েছেন খাদ্য সুরক্ষার বিষয়ে অভিযান চালিয়ে অনিয়ম কিছু নজরে এলে কড়া পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি পয়লা সেপ্টেম্বর থেকে যত্রতত্র আবর্জনা ফেলার বিরুদ্ধে অ্যাপ প্রস্তুত করা হচ্ছে। শহরের বিভিন্ন খাদ্য সামগ্রির দোকানে প্রস্তুতকারী স্থানে ময়লা আবর্জনা নজরে আসছে কোথাও সবজি দীর্ঘদিন ধরে রেখে দেওয়া হচ্ছে খারাপ হয়ে যাচ্ছে পনির। খাবারের গুণমান যাচাই করা হচ্ছে।




