গাছ কে রাখি পরিয়ে সবুজায়নের বার্তা হুগলি প্রেস ক্লাবের

৩৬৫ দিন। শুভদ্বীপ দে। হুগলি। রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে সম্প্রীতি ও সবুজায়নের বার্তা দিল হুগলি প্রেস ক্লাব। শুক্রবার হুগলি প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত রাখি বন্ধন উৎসবে গাছকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরা হয়। সাংবাদিকদের এই উদ্যোগে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী তথা শ্রীরামপুরের বিধায়ক ভাস্কর ভট্টাচার্য, বিধায়ক দিলীপ সিং, ডেপুটি ম্যাজিস্ট্রেট সমীরণ ভট্টাচার্য, মহারাজ নির্গুণানন্দ ব্রহ্মচারী, বিজেপি নেতা আচ্ছেলাল যাদব, ইউটিউবার অরিজিৎ চক্রবর্তী, শ্রীরামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বাপি রায়, রিষড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক পরমেশ্বর প্রামাণিক, মাহেশ জগন্নাথ মন্দিরের সম্পাদক পিয়াল কৃষ্ণ অধিকারী-সহ পরিবেশ বন্ধু মামুদ আলী অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

Scroll to Top