এখনও নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ, শর্মিষ্ঠা ভৌমিক রায়

৩৬৫ দিন। মুকুল রায়ের পুত্রবধূ শুভ্রাংশ রায়ের সহধর্মিনী নেপালে প্রাকৃতিক দুর্যোগে এখনো  নিখোঁজ। মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায়।হড়পা বান বিপর্যয়ের পর থেকেই তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না বলে  জানালেন  শুভ্রাংশু । কলকাতার একটি পর্যটন সংস্থা ৩২ জনের একটি দলকে নিয়ে গত ২১ অগস্ট নেপাল হয়ে কৈলাস ও মানস সরোবরের উদ্দেশে রওনা দিয়েছিল।  শুভ্রাংশু জানান, শর্মিষ্ঠা ওই দলেই ছিলেন। একাই গিয়েছিলেন তিনি। শুভ্রাংশু জানিয়েছেন  নিখোঁজ তালিকায় আমার স্ত্রীর নাম রয়েছে। ছেলেমেয়ে যায়নি। আমার সঙ্গেই রয়েছে। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি।

Scroll to Top