কেশপুরে রাস্তার বেহাল অবস্থা চরম সমস্যায় এলাকার বাসিন্দারা

৩৬৫ দিন। মেদিনীপুর।অশোক কুমার মণ্ডল।  জেলার কেশপুর ব্লকের মেদিনীপুর কেশপুর রাজ্য সড়কের মাঝে থাকা পঞ্চমী থেকে  এনায়েতপুর যাওয়ার রাস্তাটি একেবারে বেহাল অবস্থায় রয়েছে। প্রায় ওই ১৫ কিলোমিটার রাস্তাটির এমন অবস্থা হয়েছে যে মানুষ ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়েছেন। বেশ কয়েক বছর ওই রাস্তাটি মেরামত করে হয়নি বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। বারবার কেশপুর ব্লক প্রশাসনকে জানানো সত্ত্বেও ওই এলাকার বেহাল রাস্তাটি মেরামত করা হয়নি। বলিস স্থানীয় বাসিন্দারা জানান। তাই কেশপুর ব্লকের পাটনা বিশ্বনাথপুর এনায়েতপুর সহ বিভিন্ন গ্রামের বাসিন্দারা তাদের নিত্য প্রয়োজনে কেশপুর না এসে ডেবরা যায়। ওই এলাকা থেকে কংসাবতী নদী পেরিয়ে প্রায় পণ্য কিলোমিটার দূরে ডেবরা। রাস্তা বেহার হয় কেশপুর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন ওই এলাকার বাসিন্দারা তারা তাদের যেকোনো প্রয়োজনে ছুটে যান ডেভ্রাতে। প্রতিনিয়ত ওই রাস্তায় দুর্ঘটনার ঘটনা ঘটে তা সত্ত্বেও কেশপুর ব্লক প্রশাসন রাস্তাটি মেরামত করার কোন উদ্যোগ গ্রহণ করেনি বলে ওই এলাকার বাসিন্দারা জানান। তাই দ্রুত ওই রাস্তা টি মেরামত করার জন্য কেশপুর ব্লক প্রশাসনের কাছে গ্রামবাসীরা আবেদন জানিয়েছেন।

Scroll to Top