বহরমপুরের পর এবার নদীয়ার শান্তিপুরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা

৩৬৫ দিন।নদীয়া। রাখি উৎসবের দিন আবারো হাড় হিম করা ঘটনা ঘটলো।প্রাইভেট গাড়ির সাথে ট্রেনের ইঞ্জিনের ধাক্কা। এই ঘটনায়  আহত হয় তিন জন। এই ঘটনা শোনার এ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য হয় এলাকায়। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত বেলেডাঙ্গা মোড় সংলগ্ন রেললাইনের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার একটি প্রাইভেট গাড়িতে তিনজন রেললাইন পারাপার করছিল। সেই সময় একটি রেলের ইঞ্জিন সজোরে ধাক্কা মারে প্রাইভেট গাড়িটিকে। রেললাইনের উপর দিয়ে  প্রাইভেট গাড়িটিকে ইঞ্জিন বেশ খানিকটা হিঁচড়ে নিয়ে যায়। দুমড়ে মুচরে যায় প্রাইভেট গাড়িটি। ঘটনাস্থলে আহত হয় গাড়িতে থাকা তিনজন। স্থানীয় মানুষের দাবি দীর্ঘদিন ধরে তারা রেল গেটের দাবি করেছিলেন, কিন্তু গেট না থাকায় বারেবার ঘটছে একের পর এক বিপত্তি। এবার চোখের সামনে ভয়ঙ্কর দুর্ঘটনার ঘটনা দেখতে পেলেন তারা।  তবে ঘটনায় আহত হলেও মৃত্যুর খবর নেই বলে জানা যায়। আহত ব্যক্তিদের নাম তরুণ আরোশ বয়েস ৪২, উত্তম ভৌমিক বয়েস ৩৬, বিশ্বজিৎ মাহাতো বয়েস ৩৮ এদের সকলের বাড়ি শান্তিপুর থানা এলাকায়।

Scroll to Top