৩৬৫ দিন। কৃতি স্যাননের পাশে দাঁড়িয়ে নারী স্বাধীনতার পক্ষে জোরালো সওয়াল করেছেন তিনি।কৃতি স্যাননকে যখন সোশাল মিডিয়ায় একশ্রেণির মানুষ আক্রমণ করতে শুরু করেন, তখন কৃতির নিজের একটি বিবৃতি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন রাহুল গান্ধী। ক্যাপশনে তিনি স্পষ্ট ভাষায় লেখেন,
“একজন মহিলা কী পরবেন, কী করবেন এবং কোথায় যাবেন—সেটা একান্তই তাঁর নিজের পছন্দ। নারীদের স্বাধীনতা চর্চা করার জন্য এভাবে ট্রোল করা বন্ধ করুন।” সঙ্গে হ্যাশট্যাগ জুড়ে দেন#SmashThePatriarchy অর্থাৎ পিতৃতন্ত্রকে ভেঙে ফেলুন, যা তিনি সম্প্রতি পুণের একটি ছাত্রী সমাবেশেও ব্যবহার করেছিলেন। তবে ছাড়ার পাত্রী নন কঙ্গনা। রাহুলের পোস্টের পরিপ্রেক্ষিতে তিনি লেখেন, ‘পিতৃতন্ত্র ভাঙার’ সেই মন্তব্যের পাল্টা জবাব দিলেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বিজেপির একটি পোস্ট শেয়ারের মাধ্যমে রাহুলকে নিশানা করে কঙ্গনার মন্তব্য, “ভাই, একটু দাঁড়াও। ভারতমাতার জয়। চলো শুরু করি।”
বিজেপির পোস্টে রাহুলের ‘স্ম্যাশ দ্য প্যাট্রিয়ার্কি’ বার্তাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন তোলা হয়েছে। কঙ্গনা সেই পোস্ট শেয়ার করে লেখেন, “ব্রো, ওয়েট। ভারত মাতা কি জয়। শুরু করতে হ্যায়।”





