ব্রাত্য বসুর নাটক উইংকেল টুইংকেল অবলম্বনে শ্রীজিতের ছবি
যাদবপুর ইউনিভার্সিটিতে মুক্তি পেল ট্রেলার

৩৬৫দিন। ইন্দ্র সেন। এটা কোন সাল?
সব্যসাচী সেন। ১৯৭৬
ইন্দ্র। ভুল,২০০২
মুখ্যমন্ত্রী কে?
সব্যসাচী। সিদ্ধার্থ শঙ্কর রায়
ভুল,বুদ্ধদেব ভট্টাচার্য
আপনি মমতা ব্যানার্জির নাম শুনেছেন?
সব্যসাচী। রাস্তায় দেখলাম,কে?
ইন্দ্র।গর্ভাচভ শুনেছেন?  গ্লাসনস্ত?
জানেন সিপিআই আর সিপিএম শরিক..গোয়েঙ্কা .. হর্ষ নেওটিয়া নামগুলো শুনেছেন? ওসামা বিন লাদেন? ক্রেমলিনের মাথায় এখন লাল পতাকা ওড়ে না..আপনার সোভিয়েত ভেঙে টুকরো টুকরো.. গোটা বিশ্ব থেকে মুছে গিয়েছে কমিউনিজম।
সব্যসাচী। না না ..হতে পারে না..কমিউনিজম মুছে যেতে পারে না..
২০ বছর পর ঘুম ভেঙেছিল ওয়াশিংটন আরভিংয়ের রিপ ভ্যান উইঙ্কেলের। আশ্চর্য ঘুম ভাঙার পর,রিপ দেখে তার চারপাশের জগতটা বদলে গিয়েছে আমূল। সবই নতুন,অচেনা। বদলে গিয়েছে চেনা  মানুষগুলো, তার গ্রাম,পরিবেশ সব কিছু, তার কাছে রয়ে গিয়েছে কেবল ২০ বছর আগের স্মৃতি। আমেরিকার বিপ্লবের সেই উপমা সৃষ্ট গল্প নাট্যকার ব্রাত্য বসুর কলমে হয়ে উঠেছিল সমাজ,রাজনৈতিক পরিবর্তন আর আদর্শগত বিবর্তনের প্রতীক..উইংকেল টুইঙ্কেল জন্ম নিল। বামফ্রন্ট প্রশাসনের শেষ লগ্নে ,উত্তাল সুনামির মত তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক লড়াইয়ের তীব্র আঁচ নিয়ে  ভয়াবহ রাজনৈতিক ও বিতর্কিত নাটক হৈচৈ ফেলে দিয়েছিল। ক্ষয়িষ্ণু বাম আদর্শ, বিগত বহু আন্দোলনের নির্যাস চুষে তখন লক্ষ্যভ্রষ্ট, নীতিহীন,টালমাটাল..তীব্র আদর্শের দ্বন্দ্বে জন্ম নিচ্ছে নতুন সামাজিক বিপ্লবের বীজ। নাট্যকারের অনবদ্য ধারালো নাটকের অনুরাগী হয়ে পড়েন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ২৬ বছর পর তার হাত ধরেই,ঘুম ভাঙছে ব্রত্যর উইঙ্কেল টুইঙ্কেলের। নাটকের মঞ্চ থেকে এবার সিনেমার পর্দায়।

Scroll to Top