৩৬৫ দিন। দয়া করে আপনারা নিজের রাজ্যে ফিরে আসুন। পশ্চিমবঙ্গে এখন ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হয়েছে। এভাবেই আজ নিউটাউনে একটি সংস্থার নতুন ক্যাম্পাস উদ্বোধনের মঞ্চ থেকে বাংলার বাইরে কর্মরত পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিউটাউনে আজ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক পীযূষ কানোরিয়া।
নিউটাউনে একটি সংস্থার উদ্বোধনী অনুষ্ঠান থেকে রাজ্যে নতুন কর্মসংস্থানের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের যে সমস্ত তথ্য প্রযুক্তি কর্মী বেঙ্গালুরু হায়দ্রাবাদ অথবা মহারাষ্ট্রের বিভিন্ন তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত তাদের পশ্চিমবঙ্গে ফিরে আসার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গকে নতুন করে তৈরি করাই আমাদের লক্ষ্য। চাকরি না পেয়ে রাজ্যের যুবসমাজকে আর বাইরে যেতে হবে না। বাংলার যুবসমাজ ব্যবসা চায়, কাজ চায় এবং নিজেদের ভবিষ্যৎ গড়ার সুযোগ চায়। সেই লক্ষ্যেই রাজ্য সরকার কাজ শুরু করেছে। সেই সঙ্গে তিনি জানান, পশ্চিমবঙ্গে প্রতিভার কোনও অভাব নেই। অথচ উপযুক্ত কর্মসংস্থানের অভাবে বহু মেধাবী যুবক-যুবতীকে অন্য রাজ্য এমনকি বিদেশেও পাড়ি দিতে হয়েছে। রাজ্যে নতুন শিল্প ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের প্রসারের মাধ্যমে সেই পরিস্থিতি বদলানোর চেষ্টা চলছে। তিনি বলেন, রাজ্যে দক্ষতা সম্পন্ন কর্মীর কোনও অভাব নেই। আগের সরকার যোগ্যদের সম্মান দিতে পারেনি। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। যুব সমাজকে আর রাজ্য ছাড়তে হবে না। বাংলার পুনর্গঠনে ডবল ইঞ্জিন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আশা করি পশ্চিমবঙ্গে আরও বিনিয়োগ হবে। পশ্চিমবঙ্গকে নতুন করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
রাখি বন্ধন উপলক্ষে দেশপ্রেম দিবস
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন আগামীকাল অর্থাৎ শুক্রবার রাখি বন্ধন উপলক্ষে গোটা রাজ্য জুড়ে পালিত হবে দেশপ্রেম দিবস। এই বছরের রাখীবন্ধন কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, তাকে দেশপ্রেমের অনুষ্ঠান বলে চিহ্নিত করেছেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, এ বারের রাখীপূর্ণিমা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়। এ বছর পশ্চিমবঙ্গ সরকার রাখীবন্ধনকে দেশপ্রেমের বন্ধন হিসেবে উদযাপন করবে। নরেন্দ্র মোদীর নেতৃত্ব পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে কোটি কোটি মানুষ হাতে হাত রেখে শপথ নেবে।
‘দয়া করে ফিরে আসুন, পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হয়েছে’
পরিযায়ী শ্রমিকদের আহ্বান মুখ্যমন্ত্রীর
- khabar365din
- August 28, 2026
- 2:56 pm
- No Comments





