শালবনীতে দুটি দলছুট হাতির তাণ্ডব এলাকা জুড়ে ফসলের ক্ষতির আশঙ্কা

৩৬৫ দিন। অশোক কুমার মণ্ডল। নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের নয় নম্বর কাশিজোড়া অঞ্চলের পালইবনি, বরাগাদা, সীতানাথপুর সহ বিভিন্ন গ্রামে গিয়ে দল ছুট  দুটি হাতি  তাণ্ডব শুরু করেছে। সোমবার রাত্রি প্রায় দুটো নাগাদ ওই দুটি দলছুট হাতি বরাগাদা, সীতানাথপুর সহ বিভিন্ন গ্রামে গিয়ে তাণ্ডব চালায় বলে স্থানীয় বাসিন্দারা জানান। সীতানাথপুর গ্রামে থাকা একজন রেশন  ডিনারের রেশন দোকানে গিয়ে দরজা ভেঙে দুই বস্তা গম বের করে খেয়ে তাণ্ডব চালায় ওই দুটি হাতি।। এছাড়াও বিভিন্ন সবজি চাষের জমিতে গিয়েও ওই দুটি হাতই তাণ্ডব চালায়। যেভাবে রাতের অন্ধকারে ওই দুটি দলছুট হাতে এলাকায় ঘুরে বেড়াচ্ছে তাতে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। গ্রামবাসীদের পক্ষ থেকে বিষয়টি স্থানীয় বন বিভাগকে জানানো হয়েছে। বন বিভাগের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। সেই সঙ্গে বন্ধুত্বের কর্মীরা ওই দুটি হাতির গতিবিধির উপর নজরদারি শুরু করেছে। বন বিভাগ এর পক্ষ থেকে গ্রামবাসীদের জানানো হয় যে হাতিকে উত্ত্যক্ত করবেন না রাতের সময় জঙ্গল এলাকার রাস্তায় এড়িয়ে চলবেন হাতির যাত্রা পথে বাধা দেবেন না। তবে যেভাবে কয়েকদিন ধরে ওই দুটি হাতি এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তাতে এলাকার বাসিন্দারা ঘরবাড়ি ও ফসলের ক্ষতির আশঙ্কা করছেন।

Scroll to Top