৩৬৫ দিন।সুমন আদক। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হাওড়ার জগাছা থানার পুলিশ বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে মোট ৯ কেজি ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১১৬ নম্বর জাতীয় সড়কের গড়ফা এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই নজরদারি চালাচ্ছিল জগাছা থানার পুলিশ। সেই সময় একটি বাস থেকে এক ব্যক্তিকে নামতে দেখে তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হয় পুলিশের। এরপর তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশি চালানোর সময় ওই ব্যক্তির সঙ্গে থাকা একটি পিঠব্যাগ থেকে উদ্ধার হয় গাঁজা। পরে সেটি ওজন করে দেখা যায়, মোট পরিমাণ ৯ কেজি ৪৫০ গ্রাম। এরপরই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃত ব্যক্তি কোথা থেকে ওই বিপুল পরিমাণ গাঁজা সংগ্রহ করেছিল এবং কোথায় তা নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে জগাছা থানার পুলিশ। পাশাপাশি, এই ঘটনার পিছনে কোনও পাচারচক্রের যোগ রয়েছে কিনা এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গাঁজা পাচারচক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।
জগাছা থানার পুলিশের অভিযানে সাড়ে ৯ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার এক
- khabar365din
- August 25, 2026
- 4:05 pm
- No Comments





