৩৬৫ দিন। মঙ্গলবার সকাল থেকেই মেঘ-বৃষ্টির লুকোচুরি খেলা দেখা যায়। কলকাতায় কখনও ঝিরঝিরে কখনও ঝমঝম করে বৃষ্টি নামে। বৃষ্টি হলে ও অস্বস্তিকর গরম থেকে মুক্তি মিলছে না। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ০১২.৩ মিলিমিটার।এদিকে, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ ঘনিভূত হওয়ায় আগামী ২৪ ঘন্টায় বর্ষণের মাত্রা বাড়বে।নিম্নচাপের সঙ্গে মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় বৃষ্টির ঘনঘটা বাড়বে। কলকাতার মতোই হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ অন্যান্য জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা।পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সঙ্গে বইতে পারে উপকূলে র জেলায় ঘন্টায় ৩০থেকে ৪০ কিমি বেগে ঝড়।বৃহস্পতিবার কলকাতা, হাওড়া,হুগলি,দুই ২৪ পরগনা সহ প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হবে।
শনিবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণা য় মুষল ধারায় বৃষ্টি চলবে। জারি করা হয়েছে হলুদ সর্তকতা। অন্যান্য জেলায় হালকা বৃষ্টির আশঙ্কা।বৃষ্টির মধ্যে গুমোট গরম রয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা র সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশ, সর্বনিম্ন ৮৯ শতাংশ। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টি বাড়বে।আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টি হবে।সপ্তাহের শেষে ও উত্তরবঙ্গের ৫ জেলায় বর্ষণের মাত্রা বেশি থাকবে।
বঙ্গোপসাগরে ফের ঘনিভূত নিম্নচাপ,অক্ষরেখা ও নিম্নচাপের প্রভাবে আগামী ২৪ ঘন্টায় রাজ্যের একাধিক জেলায় বেশি মাত্রায় বর্ষণের সম্ভাবনা
- khabar365din
- August 25, 2026
- 3:46 pm
- No Comments





