৩৬৫ দিন।বাজারে রোজকার প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে চলেছে।চিনি, তেল থেকে রসুন সবের দাম চড়া। এতে মধ্যবিত্তের পকেটে টান পড়ছে। কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে, পাইকারি বাজারে চিনির দর ১৫ শতাংশ কমেছে, তবুও খুচরো বাজারে চিনির দাম বেশি। দাম নিয়ন্ত্রণে বিদেশ থেকে ১০ লক্ষ টন চিনি আমদানি করা হয়েছে, দাবি কেন্দ্রে র। এছাড়াও দেশে ১০ লক্ষ টন চিনি মজুত রয়েছে। বর্তমানে পাইকারি বাজারে চিনির দাম ৬০ -৬২ টাকা। এই দাম যাতে আরও ৩টাকা বা তার বেশি কমানোর দিকে নজর সরকারের। চিনি শিল্পের অন্যতম সংস্থা, ইসমা মনে করছে, বর্তমানে চিনির দাম বাড়ার কথা নয়।একইভাবে পাইকারি বাজারে ক্যুইন্টাল প্রতি পেঁয়াজের দর৪,২৫০ টাকা।মজুতদারির জন্য এই মূল্যবৃদ্ধি বলে অনেকের অভিমত।
কেন্দ্র যখন ১০০ টি টিম গড়ে বাজার দরে লাগাম টানতে চায়, তখন ডবল ইঞ্জিনের এই রাজ্যের সরকার অভিযানে নামল আগুন দাম থেকে আমজনতাকে নাভিশ্বাস দশা থেকে স্বস্তি দেওয়ার ইঙ্গিত দিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে শহরের ১০ টি বাজারে হানা দিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের টিম। মঙ্গলবার সকালে ইবি র টিম উত্তর কলকাতার মতোই দক্ষিণ কলকাতার বাজারে হানা দেয়।
‘শিয়ালদার কোলে মার্কেট সহ বড় বড় বাজারে,মজুতদারির খোঁজ খবর লালবাজারের কর্তাদের
চিনি, তেল, রসুনের মতোই চাল- ডাল মজুত করা হচ্ছে কিনা? মজুত করা হলে কতটা পরিমাণ করা হচ্ছে, তা জিজ্ঞাসাবাদ করেন ইবির কর্তারা। ইবির নজরদাররা জানান, একই বাজারে দেখা যায় চিনি, চাল, ডাল আলাদা আলাদা দামে বিক্রি করা হচ্ছে। কেন এই দামের হেরফের? ‘ব্যবসায়ীরা জানান, আগে যেসব জিনিস কেনা হয়েছিল তা এখন আগের দামে দেওয়া যাচ্ছে। পরে যেসব জিনিস কেনা হয়েছে তার দাম তুলনায় একটু বেশি। ‘আবার কিছু জিনিসের দাম বিভিন্ন বাজারে বিভিন্ন রকম।অবৈধভাবে জিনিস মজুত করলে আইন অনুযায়ী অ্যাকশন নেওয়ার কড়া বার্তা দেওয়া হয়। প্রশ্ন যেখানে দেশের পাইকারি বাজারে চিনির দাম ১৫ শতাংশ কমেছে, সেখানে কেন এই ফাটকাবাজি?
নিত্যপ্রয়োজনীয় জিনিস (পাইকারি ) – দাম
চিনি ৭০-৭৫টাকা
সরষের তেল ১৮০-১৮৫ টাকা
পেঁয়াজ ৫০ -৬৫টাকা
আদা ১৭০-১৮০ টাকা
ডাল ১৩০ টাকা
জিরে ২৪০ টাকা
পোস্ত ২,০০০টাকা
রসুন ২১০ টাকা
বেগুন ৫০ -৬০ টাকা
শিম ৫০ টাকা
নুন ৩০ টাকা
পুজোর মুখে নিত্যদিনের ব্যবহার করা জিনিসের দর ক্রমশ ঊধ্বমুখী হওয়ায় আমজনতার বোঝা বাড়ছে। কলকাতার ১০ টি বাজারে এই ইবির হানাদারি ও নজরদারি বাড়ানোর পর দাম কতটা নিয়ন্ত্রণে আনতে চাইছে। অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের মতোই খুচরো বাজারে চিনির কেজি প্রতি দাম ৫০ এর কাছে ও পেঁয়াজের দর বর্তমানে যেখানে ৫০ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে আগামী তে কেন্দ্রের নির্দেশিকা মেনে ৫০ এর নীচে নামিয়ে আনা র টার্গেট প্রশাসনের।
কেন্দ্র ১০০ নজরদারি টিম গড়তে তৎপর, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর নজরদারির তৎপরতা বাড়াল প্রশাসন
- khabar365din
- August 25, 2026
- 3:37 pm
- No Comments





