আসন পুনর্বিন্যাস, মহিলা সংরক্ষণ বিল দ্বিতীয় দফায় পাশ করাতে রণসাজে বিজেপি

৩৬৫ দিন। এপ্রিলে হয়নি। নভেম্বর-ডিসেম্বরে আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিল পাস করাতে মরিয়া মোদি সরকার। ইতিমধ্যেই সংসদে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে সেখানে এই দুই বিল পাশ করাতে যে কোনও স্তর পর্যন্ত যেতে প্রস্তুত বিজেপি। দলের অন্দরের খবর, এপ্রিলের পুনরাবৃত্তি ঠেকাতে সম্ভাব্য সব রকম পন্থা নেওয়া হয়েছে। ‘ফুল প্রুভ’ প্ল্যান রেডি কিন্তু কথা হল পরিকল্পনা করলেই তো হবে না তা তো মোক্ষম সময়ে সঠিক ভাবে‌ প্রয়োগ করতে হবে, তাই বিন্দুমাত্র এরর যাতে না থাকে তার জন্য জোটের অন্দরে সামান্য ছিদ্র-ও মেরামত করা হয়েছে কিন্তু তারপরেও দুই বিল পাশের জন্য দুই তৃতীয়াংশ সাংসদের সমর্থন তুড়ি মেরে পাওয়া যাবে এমন মনে করছে না বিজেপির শীর্ষ নেতৃত্ব। আত্মবিশ্বাসী হলেও মোদি,‌শাহ থেকে রিজিজু রাজনাথরা চাইছেন নরম ভাব পোষণ করে বুঝিয়ে ভালো কথায় বিরোধী শিবির থেকে যত বেশী সম্ভব সাংসদ‌ টেনে আনতে বিশেষ করে যারা এখনও সিদ্ধান্ত নিতে পারেননি তাদের কাছে টানতে। এই কৌশলে শেষ পর্যন্ত বাজিমাত হবে বলেই মনে করছে তারা।‌ অন্যদিকে, ডিএমকে, এনসিপি ইন্ডিয়া জোটের উল্টোপথে হেঁটে মাইন্ড চেঞ্জ করে বিলের পক্ষে ভোট দেব বলে জানিয়ে দিলেও রাহুল গান্ধিরা মনে করছেন খেলা বাকি আছে। তাই হাল ছাড়া যাবে না। বিজেপি এখনো প্রয়োজনীয় সাংসদ সংখ্যা পায়নি তাই যতক্ষণ আস ততক্ষণ শ্বাস নীতি মেনে তারাও ঘুঁটি সাজাচ্ছে। শনিবার জরুরী বৈঠকে বসে ইন্ডিয়া। রাহুল, প্রিয়াঙ্কা, খাড়্গে, অভিষেক, অখিলেশরা সেই বৈঠকে হাজির থাকলেও ছিল না এনসিপি বা ডিএমকে যোগ না দিলেও হাল ছাড়ছে না ইন্ডিয়া। তারা মনে করছেন, এই দুই দলের মোদি সরকারের পক্ষে দাঁড়িয়ে যাওয়া ধাক্কা হলেও এর একটি ইতিবাচক দিক আছে। ইন্ডিয়া‌ জোট প্রস্তুতির সুযোগ পেয়ে গেল। হাভেভাবে রাহুলরা বোঝাতে চাইছেন অস্তিনের শেষ তাস সামনে আসা বাকি আছে। সংসদে তুল্যমূল্য লড়াই হবে।
বিজেপির বিল পাশের অঙ্ক
বিজেপি যে অঙ্কে মনে করছে তারা বিল পাস করিয়ে এপ্রিলের বদলা নেবে সেটি সরল পাটিগণিতের হিসেব। সংসদে মোট সাংসদ সংখ্যা ৫৪৩। বিজেপি বা এনডিএ -কে বিল পাশের জন্য পেতে হবে ৩৬০ সাংসদের সমর্থন অর্থাৎ মোট সাংসদ সংখ্যার দুই তৃতীয়াংশ। কিন্তু অঙ্ক বলছে ৫৪৩ জন সাংসদের উপস্থিত থাকা সম্ভব নয়। কারণ কয়েকটি সাংসদ পদ ফাঁকা আছে। কিছু সাংসদ অনুপস্থিত থাকতে পারেন। এই হিসাবে বিজেপি মনে করছে গত বার যেমন ৫২৮ জন সাংসদ উপস্থিত ছিলেন সংখ্যাটা তার আশপাশে হতে পারে। সেক্ষেত্রে বিলের পক্ষে অন্তত ৩৫২-৩৬০ টি ভোট প্রয়োজন। গতবার বিলের পক্ষে ২৯৮ টি ভোট‌ পড়ে। ফলে বিল আটকে যায়। এপ্রিলের এই ফল অনুযায়ী,বিজেপিকে অতিরিক্ত অন্তত ৭০ জন সাংসদের সমর্থন প্রয়োজন। এখনো পর্যন্ত যা হিসাব তাতে বিজেপি শিবসেনা (উদ্ধব), তৃণমূল ও এনসিপি (শরদ) এবং ডিএমকে ভাঙতে পেরেছে। এনসিপিআই ‘মোড়কে’ তৃণমূলের বিক্ষুব্ধ ২০ সাংসদ, শিবসেনা (ইউবিটি)-র ৬ সাংসদের সমর্থন ইতিমধ্যেই শাসক এনডিএ-র দিকে। জল্পনা রয়েছে, কংগ্রেসের সঙ্গে মতবিরোধের কারণে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ থেকে দূরে সরে থাকা ডিএমকে-র ২২ জন সাংসদের সমর্থনও নরেন্দ্র মোদির সরকারের দিকে যেতে পারে। এমনকি, বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শরিক এনসিপি (শরদ পওয়ার)-র ৮ জন লোকসভা সাংসদও সরকার পক্ষের পাশে দাঁড়াতে পারেন বলে ইঙ্গিত মিলেছে। সব মিলিয়ে সংখ্যাটা দাঁড়াচ্ছে ৫৪। বাকি যে ১৫ সাংসদের সমর্থন লাগবে সেটা ‘অন্য পথে’ জোগাড় হয়ে যাবে বলে আশা করছে বিজেপি। তাদের আশা ইন্ডিয়া জোটে থাকা বেশ‌ কয়েকজন সাংসদ দলের হুইপ অমান্য করে বিলকে সমর্থন করবেন।‌ কিছু ছোট দল যেমন বিজেডি তারা‌‌ হয়তো ভোটাভুটিতে যোগ-ই দেবে না। ফলে সেক্ষেত্রে ম্যাজিক ফিগার কমবে যা বিজেপিকে সুবিধা করে দেবে।
ইন্ডিয়া জোটের বিল‌ আটকানোর অঙ্ক
বিজেপি যে ১৫ সাংসদের সমর্থন অন্য পথে জোগাড় করা যাবে বলে মনে করছে সেখানেই আশার রুপোলি আলো দেখছে ইন্ডিয়া জোট। সূত্রের খবর, শনিবারের বৈঠকে রাহুল জোটের সব দলের কাছে অনুরোধ করেছেন তারা যেন তাদের ঘর রক্ষা করেন। সোজা কথা বিজেপি যেন দল ভাঙাতে না পারে।‌ ক্রস ভোটিং যেন না হয়। ক্রস ভোটিং না হলে লড়াই হাড্ডাহাড্ডি বলে মনে করছে কংগ্রেস। এর সঙ্গেই রাহুল তা‌ চেষ্টা করছেন, এনডিএ তে আছে অথচ বিজেপির ওপর নানা সময়ে রুষ্ট হয়েছে এমন ছোট দল যাদের হয়তো ১-৫ এর মধ্যে সাংসদ সংখ্যা তাদের মেসেজ পাঠাতে। রাহুলরা মনে করছেন এই দল গুলো যদি পাল্টা ক্রস ভোটিং করে তাহলে বিপর্যস্ত হবে বিজেপি কারণ এমনিতেই তারা ১৫ সাংসদের ঘাটতিতে আছে।
কোনো বাধাই মানবো না, জয় সময়ের অপেক্ষা, মোদি
সোমবার থেকে শুরু হতে চলা সংসদের বর্ধিত বাদল অধিবেশনে কেন্দ্র যে আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর জন্য ঝাঁপাবে তা এক প্রকার নিশ্চিত যদিও এখনো এই নিয়ে ঘোষণা কিছু হয়নি। তার ঠিক দুদিন আগে মোদি এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট‌ করলেন যে ভিডিও -র সার সংক্ষেপ থেকে স্পষ্ট এই দুই বিল যা এপ্রিলে সংসদে মোদি সরকার পাস করাতে পারেনি ভোটাভুটিতে বার। মানতে হয়েছিল তা এবার পাস করাতে তারা আদা জল খেয়ে নামছেন এবং বিল‌ পাস করানোকে প্রেস্টিজ ফাইট হিসাবে দেখছেন খোদ মোদি। শনিবার দুপুরে নিজের এক্স হ্যান্ডলে ৫৩ সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করেন প্রধানমন্ত্রী। মহিলা সংরক্ষণ নিশ্চিত করার বিষয়ে প্রত্যয়ী মোদী। “আমি জানি, নারীশক্তির ১০০ শতাংশ আশীর্বাদ রয়েছে আমাদের উপরে। আমি প্রত্যেক মহিলাকে কথা দিচ্ছি, মহিলা সংরক্ষণের পথে আসা প্রতিটি বাধাকে আমরা অতিক্রম করব”, বলেন তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সংযোজন, “যে দলগুলি মহিলা সংরক্ষণের বিরোধিতা করছে, তারা দেশের নারীশক্তিকে সংসদ এবং বিধানসভায় নিজেদের প্রতিনিধিত্ব বৃদ্ধি করা থেকে আটকাতে পারবে না।” প্রধানমন্ত্রী বলেন, “মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। দশকের পর দশক ধরে এই লড়াই চলে আসছে। যাঁরা এর জন্য লড়াই করেছেন, তাঁদের মধ্যে আমিও একজন।”
৮৫০ সংখ্যাটা মনে রাখুন, এটি বিপদ সঙ্কেত
একদিকে মোদি যখন পার্লামেন্টে জোড়া বিল পাস করাবোই বলে আত্মবিশ্বাসী তখন পাল্টা সুর চড়ালেন রাহুল গান্ধি ও। তিনি একটা সংখ্যাকে বার বার সামনে আনছেন সেটি হল ৮৫০।‌ আসন পুনর্বিন্যাস বিল পাশ হলে সংসদে মোট আসন সংখ্যা বেড়ে হবে ৮৫০ এখানেই বিপদ দেখছেন রাহুল। তাঁর মতে এটাই বিজেপির মাস্টার প্ল্যান।‌ চক্রান্ত-ও বটে। কেন চক্রান্ত? রাহুল বলছেন, বাংলা-সহ একাধিক রাজ্যে ভোটচুরি করেই সরকার গড়েছে বিজেপি। বাংলাতে একশোর বেশি আসনে ভোটচুরি হয়েছে বলে দাবি লোকসভার বিরোধী দলনেতার। রাহুল গান্ধী বলেন, “ভোটচুরি নিয়ে একাধিক প্রেস কনফারেন্স করেছি আমরা। আমাদের সমীক্ষা বলছে, দেশের ৮০ শতাংশ মানুষ এবং ১০০ শতাংশ জেন জি বিশ্বাস করেন যে নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং জ্ঞানেশ কুমার ভোটচুরি করেন। তাই ওরা বিকল্প পথ খুঁজছে।” রাহুলের মতে,বিজেপি আসলে দেশকে ধ্বংস করতে চাইছে। ৮৫০ আসন তারা করতে চাইছে নিজেদের রাজনৈতিক স্বার্থে। আসন সংখ্যা বাড়িয়ে ভোটে ফায়দা নিতে চাইছে তারা। রাহুলের প্রশ্ন, ৫৪৩ আসনের মধ্যেই তো মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করা যায় তাতে তো কেউ আপত্তি করছে না। আসলে মহিলা সংরক্ষণের ধুয়ো তুলে আদতে আসন পুনর্বিন্যাসটিই মুখ্য। রাহুলের দ্বিতীয় প্রশ্ন, এখন-ই যদি আসন পুনর্বিন্যাস করে দেওয়া হয় তা তো ২০১১ সালের জনগণনা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে করতে হবে। তাহলে ২০২৭ সালের জনগণনার কী হবে? রাহুলের কথায় বিজেপি জাতিগত বিন্যাস চায় না। তফশিলি জাতি, উপজাতি, ওবিসি-দের প্রতিনিধিত্ব কমে যাবে। রাহুলের অভিযোগ, বিজেপি ইভিএম জালিয়াতি করেছে, ভোট চুরি করেছে, এসআইআর করে ভোটাধিকার কেড়ে নিয়েছে এবার পুরো সিস্টেমটাই ধ্বংস করতে চাইছে। রাহুলের আহ্বান জেন জি সতর্ক হোক।
মমতা দিল্লি গেলেন
সংসদে বিশেষ অধিবেশন ঘোষণার মধ্যেই দিল্লি গেলেন মমতা। শনিবার দিল্লি রওনা হওয়ার আগে মমতা জানান,’আমি দিল্লি যাচ্ছি। সিনিয়র লিডাররা বারবার ফোন করছেন। আমি কারও নাম বলব না। ওঁরা চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছিলেন। আমি বলেছি সেসব লাগবে না। আমি যাব। গিয়ে খতিয়ে দেখব কী হয়েছে। তারপর যা ব্যবস্থা করার করব।’ তিনি বলেন, তিনটের সময় তাঁর কাছে মেসেজ আসে, ইমিডিয়েট দিল্লিতে ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠকে অ্যাটেন্ড করতে হবে। বিষয়টি খুবই সিরিয়াস বলে তাঁকে জানানো হয়। মমতার অভিযোগ, দলের সাংসদদের ভয় দেখানো হচ্ছে। কোন সাংসদকে ভয় দেখানো হয়েছে তা জানাননি তিনি। মমতার কথায় ওই সাংসদকে প্রস্তাব দেওয়া‌ হয়েছিল তিনি রাজি না হওয়ায় তার পিএ -কে হেনস্থা করা হচ্ছে জয়নগরে। মমতার কথায়, প্রতিদিন অ্যাটাক করা হচ্ছে। এই পরিস্থিতিতে আমি কোথাও যাই না। মানুষের পাশে থাকি। কিন্তু দিল্লির ব্যাপারটি সিরিয়াস। তাই যেতেই হচ্ছে।

Scroll to Top