মেদিনীপুরের হোটেল ও লজ গুলিতে অভিযান পুলিশ ও দমকল বিভাগের

৩৬৫ দিন। নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর।শুক্রবার রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল মেদিনীপুরে প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার পর কয়েকটি হোটেল ও শপিংমলে অভিযান চালায় এবং কয়েকটি হোটেল ও শপিং মল তিনি সিল করে দেওয়ার নির্দেশ দেন। এরপর  পুলিশ ও দমকল বিভাগ। শনিবার সকাল থেকেই মেদিনীপুর শহরে থাকা হোটেল ও লজ গুলিতে গিয়ে অভিযান চালায় পুলিশ ও দমকল বিভাগের আধিকারিকরা। হোটেল ও লজ গুলির বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখার পাশাপাশি অগ্নি নির্বাপক ব্যবস্থা সঠিকভাবে রাখা হয়েছে কিনা তাও তারা খতিয়ে দেখেন। এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে তারা হোটেল ও লজ মালিক গুলির সাথেও কথা বলেন। তারাপীঠ ও কলকাতাতে দুটি হোটেলে মর্মান্তিক ঘটনার পর নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন ,তাই রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালের নির্দেশে পুলিশ ও দমকল বিভাগ মেদিনীপুর শহরের হোটেল ও লজ গুলির নিরাপত্তা ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ক খতিয়ে দেখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Scroll to Top