৩৬৫ দিন। নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর। মেদিনীপুর শহরে থাকা লাইসেন্স বিহীন প্যাথলজি সেন্টার গুলির বিরুদ্ধে অভিযান চালালো স্বাস্থ্য দপ্তর ও পুলিশ।মেদিনীপুর মেডিক্যাল কলেজ সংলগ্ন এবং রবীন্দ্রনগর এলাকায় গত কয়েক বছরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেশ কয়েকটি প্যাথলজি সেন্টার যাদের বৈধ কোনো লাইসেন্স বা কাগজ পত্র নেই। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্য শঙ্কর সারেঙ্গী জানান, শুক্রবার অভিযান চালানো হয়েছে। যেসব প্যাথলজি সেন্টার লাইসেন্স দেখাতে পারেনি সেগুলি বন্ধ করার নোটিশ দেওয়া হয়েছে। যার ফলে ওই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার মেদিনীপুর শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে স্বাস্থ্য দপ্তর ও পুলিশের এই উদ্যোগে খুশি সর্বস্তরের মানুষজন।
মেদিনীপুর শহরে থাকা লাইসেন্সবিহীন প্যাথলজি সেন্টারের বিরুদ্ধে অভিযান চালালো স্বাস্থ্য দপ্তর ও পুলিশ
- khabar365din
- August 21, 2026
- 3:32 pm
- No Comments





