চন্দ্রকোনায় তিনতলা মাটির বাড়ি ভেঙে আহত ১২

৩৬৫ দিন।নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর। শুক্রবার ভোরে মর্মান্তিক ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দুই ব্লকের অন্তর্গত ভগবন্তপুর ২ গ্রাম পঞ্চায়েতের মুড়াকাটা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় যে মোরাকাটা গ্রামের বাসিন্দা সেক্স সিরাজুল তার পরিবারের অর্ধ জন সদস্য ও সদস্যদের নিয়ে ওই তিন তলা মাটির বাড়িতে বাস করত শুক্রবার ভোর তিনটে পনের মিনিট নাগাদ হুরমুড় করে বাড়িতে ভেঙে পড়ে যার মধ্যে ওই পরিবারের ১৮ জন সদস্য ও সদস্য বাড়ির মধ্যে মাটি চাপা পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানার পর ছুটি আসে কোনক্রমে প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় মাটি চাপা পড়ে থাকা ওই পরিবারের ১৮  জন সদস্যকে উদ্ধার করে তাদের মধ্যে ১২ জন সদস্য আহত হয়, তাদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। তবে স্থানীয় গ্রামবাসীরা ছুটে এসে উদ্ধার কার্য শুরু করায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন ওই পরিবারের সকল সদস্যরা। তবে বাড়ির সমস্ত কিছু জিনিসপত্র মাটিচাপা পড়ে রয়েছে। এখন ওই পরিবার কার্যতো গৃহহীন অবস্থায় রয়েছে। যার ফলে ওই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Scroll to Top