ঘাটালে মিড ডে মিলের টাকা বকেয়া
স্কুলে তালা বন্দি শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা

৩৬৫ দিন। নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের রত্নেশ্বর বাটি নেতাজি হাই স্কুলে। দীর্ঘদিন ধরে মিড ডে মিলের জন্য বিভিন্ন দোকান থেকে আনা সবজি ডিম ও অন্যান্য সামগ্রিক টাকা দোকানদারকে দেওয়া হয়নি যার ফলে বকের পাহাড় জমে রয়েছে। বারবার ব্যবসায়ীরা বিদ্যালয় কর্তৃপক্ষকে তাদের পাওনা টাকা চাইলেও স্কুল কর্তৃপক্ষ তাদের টাকা দিতে পারেনি।। তাই বৃহস্পতিবার রত্নেশ্বর বাটি নেতাজি হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের একটি রুমে আটকে রেখে তালা লাগিয়ে দেয় মিড ডে মিলের পাওনাদার ব্যবসায়ীরা। যার ফলে মিড ডে মিলের বকেয়া টাকা নিয়ে তুলকালাম ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল দাস কর্মকার বলেন দীর্ঘদিন মিড ডে মিলের সামগ্রী আনা ব্যবসায়ীদের টাকা দেওয়ার সম্ভব হয়নি। তাই তারা তাদের পাওনা টাকা দাবিতে ওই ঘটনা ঘটিয়েছে। তিনি পাওনাদার ব্যবসায়ীদের আগামী কয়েকদিনের মধ্যে টাকা মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন। প্রধান শিক্ষকের আশ্বাস পাওয়ার পর মিড ডে মিলের পাওনাদাররা তাদের ঘরের তালা খুলে দেয় এবং বন্দী শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের মুক্তি দেন। সেই সঙ্গে ওই ব্যবসায়ীরা জানিয়ে দেন যদি আগামী কয়েকদিনের মধ্যে তাদের টাকা দেওয়া না হয় তাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে বাধ্য হবেন। যার ফলে ওই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Scroll to Top