চন্দ্রকোনায় আটক পাঁচ মহিষ গ্রেপ্তার ২

৩৬৫ দিন। পশ্চিম মেদিনীপুর।মহিষ পাচার করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ২, বর্তমানে পাঁচ মহিষের বাসস্থান চন্দ্রকোনা থানায়। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার পুলিশ সূত্রে খবর শনিবার গভীর রাতে একটি চার চাকার গাড়িতে করে পাঁচটি মহিষকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় চন্দ্রকোনার বক্সীর বাগান এলাকায় গাড়ি থেকে আটক করে চন্দ্রকোনা থানার পুলিশ। এই ঘটনায় ২ পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম  মোহাম্মদ  ইরফান ও মোহাম্মদ তোফিক।এরা দুইজনে কলকাতার বাসিন্দা ধৃতদের রবিবার  ঘাটাল আদালতে তোলা হয়। যার ফলে ওই ঘটনাকে কেন্দ্র করে চন্দ্রকোনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ধৃত দুইজনকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে তারা কোথা থেকে মহিষ গুলি এনেছিল এবং কোথায় প্রচার করার জন্য নিয়ে যাচ্ছিল।

Scroll to Top