দোকানে চুরির ঘটনায় এগরা থানার দ্রুত পদক্ষেপ গ্রেপ্তার দুই অভিযুক্ত

৩৬৫ দিন। পূর্ব মেদিনীপুর।গত ৩১ জুলাই মধ্যবর্তী রাতে এগরা মিলানি মার্কেটে অবস্থিত ‘মেসার্স দীনবন্ধু’ নামক তৈরি পোশাকের দোকানে অজ্ঞাত দুষ্কৃতকারীরা জানালা ভেঙে প্রবেশ করে ক্যাশ বক্স ভেঙে ৪,৮০,০০০ নগদ টাকা চুরি করে নিয়ে যায়।ঘটনার পর অভিযোগের ভিত্তিতে এগরা থানায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়। তদন্তকারী আধিকারিক সাব-ইন্সপেক্টর মধুসূদন দাস প্রযুক্তিগত তথ্য, সিসি টিভি ফুটেজ এবং অন্যান্য প্রাপ্ত তথ্য-প্রমাণ বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করেন।
তদন্তের ভিত্তিতে  রামনগর থানার অন্তর্গত এলাকার বাসিন্দা দুই অভিযুক্ত দেপালের বাসিন্দা নাসির খান এবং পালধুইর বাসিন্দা শঙ্কর মণ্ডল ওরফে বাবুকে একসঙ্গে গ্রেপ্তার হয়।অভিযুক্তদের কাছ থেকে চুরি যাওয়া টাকার মধ্যে  ৮৫,০০০ নগদ এবং চুরির কাজে ব্যবহৃত একটি  হ্যাকস ( গ্রিল কাটার কাজে ব্যবহৃত ) উদ্ধার করা হয়েছে।চুরি যাওয়া অবশিষ্ট টাকা উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য বিষয় ও সংশ্লিষ্টদের শনাক্তকরণে তদন্ত জোরকদমে অব্যাহত রয়েছে।

Scroll to Top