৩৬৫ দিন। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার অন্তর্গত ধান্যগাছি গ্রামে ঘটনাটি ঘটে। তানিয়া সূত্রে জানা যায় যে ওই গ্রামের বাসিন্দা শান্তি নাথ হাজরা কে শনিবার বেলা এগারো টা নাগাদ বাড়ির মধ্যে একটি সাপ তার হাতে কামড় দেয়। এরপর তার পরিবারের লোকেরা বাড়ি থেকে আট কিলোমিটার দূরে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল থাকা সত্ত্বেও প্রায় কুড়ি কিলোমিটার দূরে এক ওঝার কাছে নিয়ে যায়। ওঝা যখন কোন কিছুই করতে পারেনি তখন তাকে শনিবার বেলা প্রায় দুটো নাগাদ হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে দেখার পর হাসপাতালের চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বন বিভাগের রিকভারিট টিমের সদস্য মলয় ঘোষ খবর পেয়ে ওই বাড়িতে যখন সাব উদ্ধার করতে আসে তিনি বিষয়টা শুনে হতবাক হয়ে পড়েন। তিনি বলেন কোন সাপ কামড়ালে তাকে প্রথমেই হাসপাতালে নিয়ে যাবেন ওঝার কাছে নিয়ে যাবেন না ও যার কাছে নিয়ে যাওয়ার জন্য অনেক সময় নষ্ট হয়ে গিয়েছে, যার ফলে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাই তিনি ওই এলাকার বাসিন্দাদের সচেতন হওয়ার আবেদন জানান। তিনি আরো বলেন যে, যদি হাসপাতালে ঠিক সময়ে ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হতো তাহলে এমন ঘটনা ঘটত না।





