৩৬৫ দিন। পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়ার ঝরিয়া এলাকায় ধানখেত থেকে উদ্ধার হল একটি হস্তিশাবকের মৃতদেহ। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা ধানখেতে শাবকটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরেই ওই এলাকায় হাতির একটি দল রয়েছে। তারই মধ্যে এদিন সকালে ধানখেতে হস্তিশাবকের মৃতদেহ দেখতে পান গ্রামবাসীরা। খবর দেওয়া হয় বন দফতরে।
খবর পেয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। তাঁরা মৃত হস্তিশাবকটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। কী কারণে শাবকটির মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই তা স্পষ্ট হবে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে।
ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। এলাকায় হাতির দল থাকায় বন দফতরের নজরদারিও বাড়ানো হয়েছে। হাতির দল এলাকায় ঢুকে ঘরবাড়ি ও ফসলের ক্ষতি করে এমনকি প্রান হানির সঙ্গে ঘটনা ঘটে। তা সত্ত্বেও জঙ্গলমহলের বাসিন্দারা হাতিকে দেবতার উপর পূজা করে। তাই ওই হস্তি সেবক এর মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।





