৩৬৫ দিন। নিজস্ব প্রতিনিধি। হাওড়ার সালকিয়ার বাঁধাঘাটে গঙ্গায় তলিয়ে যাওয়া কিশোরের দেহ উদ্ধার হলো হাওড়ার বালিতে। শনিবার ১৫ আগস্টের দিন হাওড়ার বাঁধাঘাটে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিল ১৫ বছরের কিশোর রূপম গঙ্গোপাধ্যায়। রবিবার সকালে তার দেহ উদ্ধার হয় বালিতে। জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ চার বন্ধু মিলে বাঁধাঘাটে স্নান করতে এসেছিল। সেই সময় আচমকা নদীতে জোয়ারের বান চলে আসায় বিপদে পড়ে যায় দুই বন্ধু। উপস্থিত লোকজনের সহায়তায় একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও রূপম গঙ্গার প্রবল তোড়ে ভেসে যায়। নিখোঁজ কিশোরের বাড়ি সালকিয়া এলাকায়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে যান উত্তর হাওড়ার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাই। তিনি রূপমের পরিবারের পাশে দাঁড়িয়ে সবরকম সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি, সেখানে উপস্থিত পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দলের (DMG) আধিকারিকদের সঙ্গে কথা বলে দ্রুত ও জোরদার তল্লাশি অভিযান চালানোর নির্দেশ দেন। এরপর রবিবার সকালে বালি এলাকা থেকে রূপমের নিথর দেহ উদ্ধার করা হয় বলে জানা গেছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতের পরিবারও শোকে মুহ্যমান।
বাঁধাঘাটে গঙ্গায় তলিয়ে যাওয়া কিশোরের দেহ উদ্ধার হাওড়ার বালিতে
- khabar365din
- August 16, 2026
- 4:43 pm
- No Comments





