৩৬৫ দিন। স্পোর্টস ডেস্ক। রোহন রায়চৌধুরী। শুধু ফুটবল খেলা নয় ইস্টবেঙ্গল ক্লাব সামাজিক অনেক দায়িত্ব পালন করে এরকম নিদর্শন আগেও বহুবার দেখা গিয়েছে এবং এখনও দেখা যাচ্ছে। সেটা কোভিদের সময় মাস্ক বিতরণ হোক অথবা গরিব অ্যাথলিটদের সাহায্য করা ইস্টবেঙ্গল সব সময় নিজেদের চেষ্টা করে। যেটা ময়দানের বাকি ক্লাবদের থেকে চিরকাল বেশি করে আসে লাল হলুদ। এটা নিয়ে তর্ক হবে না।
১৩ আগস্ট বৃহস্পতিবার ছিল ইস্টবেঙ্গল ক্লাবের প্রয়াত সচিব দীপক (পল্টু) দাসের ৮৭তম জন্মদিবস। বিশেষ ওই দিনটিকে স্মরণীয় করে রাখতে ইস্টবেঙ্গল ক্লাব ‘স্পোর্টস ডে’ হিসেবে পালন করে। সেই উপলক্ষ্যে ক্লাব তাঁবুতে সারাদিনব্যাপী নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। সকাল ১০টায় ক্লাব তাঁবুতে প্রয়াত সচিব দীপক দাসের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর রক্তদান এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসকবৃন্দ। বিশেষ আকর্ষণ হিসেবে ছিল ক্লাবের মাঠে প্রাক্তন ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ। বিকেলে ক্লাব তাঁবুতে অনুষ্ঠিত হয় বিভিন্ন ক্রীড়াবিদ ও গুণী ব্যক্তিদের সংর্ধনা অনুষ্ঠান।বিশেষ সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী মাননীয় তাপস রায় ও পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। উপস্থিত ছিলেন ক্লাবের প্রাক্তন অধিনায়ক সুধীর কর্মকার, কুলজিত সিং, বাইচুং ভুটিয়া। অনুষ্ঠানের মঞ্চ থেকে সংবর্ধিত করা হয় সদ্য কমনওয়েলথ গেমসে সোনাজয়ী অস্মিতা দে-কে। পাশাপাশি সংবর্ধিত করা হয় অনুর্ধ্ব -২৩ এশিয়ান অ্যাথলেটিক্সের আসরে ৪x৪০০ মিটার রিলে রেসে সোনাজয়ী নফিসা খাতুন-কে। বিশেষ এই দিনেই উদ্বোধন হলো ক্লাবের প্রাক্তন অধিনায়ক সুধীর কর্মকার নামাঙ্কিত প্লেয়ার বক্স, দীপক দাস নামাঙ্কিত প্রেসিডেন্সিয়াল বক্স এবং জ্যোতিষচন্দ্র গুহ নামাঙ্কিত অফিস কমপ্লেক্সেরও। উপস্থিত ছিলেন বেশ কিছু ইস্টবেঙ্গল সমর্থক। এবার তাদের প্রশ্ন সবকিছুই হচ্ছে যখন, ইমামির পর একটা ভালো ইনভেস্টর খুঁজতে হবে ক্লাবকে।
কমনওয়েলথে সোনা জয়ী অস্মিতাকে সংবর্ধনা ইস্টবেঙ্গলের
- khabar365din
- August 16, 2026
- 4:31 pm
- No Comments





