৩৬৫ দিন।পশ্চিম মেদিনীপুর। ঘাটালে নববধূর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে। গ্রামবাসীদের মতে ঘাটাল থানার বানজারা গ্রামের বাসিন্দা সুরজিৎ সামন্তর বিয়ে হয় গত বৈশাখ মাসের ১৯ তারিখ। দেখাশোনা করে দুই পরিবারের মতামতের ভিত্তিতে বিবাহ হয়। সুরজিৎ সামন্ত পেশায় একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। অষ্টমঙ্গলার পর সে বাড়ি থেকে বেরিয়ে যায় এমনকি তার নববিবাহিত স্ত্রীর সাথে কোন যোগাযোগ রাখত না। ১৪ ই আগস্ট শুক্রবার রীনার নশ্বশুরবাড়ির পক্ষ থেকে তার বাবার বাড়িতে জানানো হয় যে সে অসুস্থ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ঘাটাল সুপার স্পেস্যালিটি হাসপাতালে গিয়ে রীনার বাবার বাড়ির লোকেরা দেখতে পায় মৃত অবস্থায় তার মেয়েকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। রীনার বাবার বাড়ির অভিযোগ, তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তাই রীনার বাবার বাড়ির পক্ষ থেকে রীনার স্বামী সুরজিৎ সামন্ত সহ তার শ্বশুর, শাশুড়ি ও আরো দুজনের নামে ঘাটাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।। রবিবার মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে রিনা তার মৃতদেহ ময়না তদন্ত করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর ঠিক কি কারনে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে তা জানা যাবে। যার ফলে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পুলিশ এখনো অভিযুক্ত কাউকে গ্রেফতার করেনি।। রীনার স্বামী সুরজিৎ সামন্ত এখনো বাড়ি ফিরে আসেনি বলেও জানা গিয়েছে। যার ফলে ওই ঘটনাকে কেন্দ্র করে রীনার বাবার বাড়ির সকলে ই কান্নায় ভেঙে পড়েন।
ঘাটালে নববধূর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা
তদন্তে পুলিশ
- khabar365din
- August 16, 2026
- 2:27 pm
- No Comments





