৩৬৫ দিন।পশ্চিম মেদিনীপুর।একটানা ভারী বৃষ্টির ফলে কেলেঘাই ও কপালেশ্বরী নদীর জলে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় এবং সবং ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। কেলেঘাই নদীর জলে নারায়ণগড় ব্লকের কাঠালিয়া সহ বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে বিভিন্ন বাড়িতে জল ঢুকছে, রাস্তাঘাট জলে ডুবে গিয়েছে মাঠে থাকা ফসল জলে ডুবে নষ্ট হয়ে গেছে। যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। অপরদিকে সবং ব্লকের কেলেঘাই ও কপালেশ্বরী নদীর জলে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে বিভিন্ন বাড়িতে জল ঢুকতে শুরু করেছে রাস্তাঘাট ডুবে গিয়েছে মাঠে থাকা ফসল জলের তলায় চলে গিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কেলেঘাই ও কপালেশ্বরী নদীর তীরবর্তী গ্রামগুলোর বাসিন্দাদের সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।। সেই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির পর নজরদারি শুরু করা হয়েছে এবং দুর্গত মানুষদের পাশে থেকে তাদের সহযোগিতা করার কাজ শুরু করা হয়েছে। যেভাবে কেলেগাই ও কপালেশ্বরী নদীর জল বাড়ছে তাতে আরো বেশ কিছু গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা।
কেলেঘাই ও কপালেরসরী নদীর জলে নারায়ণগড় ও সবং ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত
- khabar365din
- August 14, 2026
- 2:59 pm
- No Comments





