ধর্ষণের অভিযোগে অভিযুক্তর ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল মেদিনীপুর আদালত

৩৬৫ দিন।পশ্চিম মেদিনীপুর। ২০২৪ সালের ৩ জুলাই বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানা এলাকার এক কিশোরী মাঠে ছাগল চরাতে যায়। শেখ রবিয়াল নামে অভিযুক্ত তাকে একটি ঝোপে নিয়ে গিয়ে ধর্ষণ করে। সন্ধ্যায় বাড়িতে ফিরে কিশোরী বাবা মাকে ঘটনা জানালে রাতেই গড়বেতা থানায় অভিযোগ দায়ের করা হয়। পরদিন তাকে গ্রেপ্তার করা হয়। তখন থেকেই জেলে ছিল। সরকার পক্ষের আইনজীবী সূর্যকান্ত পালই জানান , এই মামলায় ১৪ জন স্বাক্ষ্য দেন।শুক্রবার মেদিনীপুর পকসো আদালতের বিচারক আশুতোষ সরকার অভিযুক্ত কে ২০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা এবং ওই কিশোরীকে আরো ২৫ হাজার টাকা আনাদায়ে ৩ বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।

Scroll to Top