৩৬৫ দিন স্পোর্টস।রোহন রায় চৌধুরী। সিদ্ধান্ত কতটা ঠিক বা ভুল বোঝা যাবে পরে। তবে ভারতীয় ফুটবল দল ব্রাজিলের বিরুদ্ধে খেলবে এটা কেমন অনেকেই জেনে গিয়েছেন এতদিনে এবার এটাও জেনে নিন ব্লু টাইগার ব্রিগেড হয়তো ইরান এবং বিশ্বকাপে কাপানো কেপ ভার্দে দলের বিরুদ্ধেও খেলতে পারে। সব রকম চেষ্টা হচ্ছে এই দুটো দলের সঙ্গেও যাতে ভারতের ম্যাচ করানো যায়। পাশাপাশি বেশি সংখ্যক ওসিআই ফুটবলার নিতে পারে ভারত এমন সম্ভাবনাও বাড়ছে প্রতিদিন। অর্থাৎ রায়ান উইলিয়ামস যেমন এসেছেন, সেভাবেই ভারতীয় বংশোদ্ভূত বিদেশে খেলেন এমন কিছু ফুটবলারকেও আনার চেষ্টা চলছে। ব্রাজিলের বিরুদ্ধে প্রীতি ম্যাচ নিয়ে অনেক বেশি আগ্রহী। সেই কারণেই এশিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে ভারত।৩ অক্টোবর কলকাতায় ফিফা আন্তর্জাতিক উইন্ডোয় ব্রাজিলের বিরুদ্ধে খেলবে ভারত। একই সঙ্গে ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর ইন্দোনেশিয়ায় এশিয়ান কাপে অংশ নেওয়ার কথা ছিল ব্লু টাইগার্সদের। দু’টি ক্ষেত্রে সূচি মিলে যাওয়ায় প্রশ্ন তৈরি হয়েছিল, ভিনিসিয়াস জুনিয়রদের বিরুদ্ধে ভারতীয় দল কী হবে? এর উত্তর পাওয়া গিয়েছে সত্যনারায়ণের কথায়।
তবে ৭ আগস্ট ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে ঠিক হয়েছিল, আলাদা দু’টি দল নামানো হবে। কিন্তু মাত্র এক সপ্তাহের মধ্যে ফেডারেশন কেন সেই সিদ্ধান্ত থেকে সরে এল, তা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে।২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর, ফিফার এই আন্তর্জাতিক উইন্ডোয় হওয়ার কথা এশিয়ান কাপ। আমন্ত্রিত দল হিসেবে ভারতকে রাখা হয়েছিল ডিভিশন ওয়ানের গ্রুপ ‘এ’-তে। সেখানে তাদের প্রতিপক্ষ হিসাবে রাখা হয়েছিল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরকে। তবে ফিফার এই টুর্নামেন্ট ছেড়ে ৩ অক্টোবরের ব্রাজিল ম্যাচকেই যে আগ্রাধিকার দিল ফেডারেশন, তা পরিষ্কার করে দিয়েছেন সত্যনারায়ণ।এশিয়ান কাপে ডেভেলপমেন্ট স্কোয়াড পাঠানোর কথা ভেবেছিল এআইএফএফ। কিন্তু সেই পরিকল্পনাও বাতিল করা হয়েছে। পরিবর্তে আন্তর্জাতিক উইন্ডোয় আরও কয়েকটি শক্তিশালী দলের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলার চেষ্টা করবে ভারত। সম্ভাব্য প্রতিপক্ষের তালিকায় রয়েছে কেপ ভার্দে এবং ইরান। দু’টি দলই এবারের বিশ্বকাপে খেলেছে। তবে এআইএফএফের তরফে এখনও সরকারি ঘোষণা হয়নি। এই দুটো ম্যাচ যদি ফেডারেশন আয়োজন করতে পারে কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় তাহলে নিঃসন্দেহে বলা যায় ভারতবর্ষে ফুটবলের জনপ্রিয়তা অনেকটাই বেড়ে যাবে। আবার অনেকে প্রশ্ন তুলবেন এশিয়ান কাপের মতো টুর্নামেন্টে না খেলে এটা কি সঠিক সিদ্ধান্ত হল। এর উত্তর বলা যেতে পারে এশিয়ান কাপের ভারত এর আগে অনেকবার খেলেছে। কিন্তু তাতে ভারতীয় ফুটবলের উন্নতি এবং জনপ্রিয়তা বিন্দুমাত্র এগোয়নি। বাংলা, গোয়া, কেরল এবং নর্থইস্ট বাদে সারা ভারতে ফুটবলের প্রচার কোথায়? ব্রাজিলের পাশাপাশি ইরান এবং কেপ ভার্দেকে যদি আনা যায় সেটা আর যাই হোক এক লাফে ভারতীয় ফুটবলের জনপ্রিয়তাকে অনেকটাই বাড়িয়ে দেবে। সারা ভারত এক মাস আগেই দেখেছে বিশ্বকাপে ইরানের লড়াই এবং কেপ ভার্দে দলটার স্বপ্নের ফুটবল। আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়ার আগে পর্যন্ত ভোজেনিয়ারা ভারতের ঘরে ঘরে নায়ক হয়ে উঠেছিলেন। পাশাপাশি যুদ্ধ-বিধ্বস্ত অবস্থায় থাকা সত্ত্বেও ইরান যেভাবে লড়াই করেছিল সেটাও স্যালুট জানানোর মতো। এখন ব্রাজিলের আসা এবং খেলা নিশ্চিত। এই দুটো দেশ কনফার্ম হয়ে গেলে ভারতীয় ফুটবলের জন্য একটা রেড লেটার ডে হয়ে থাকবে।
ব্রাজিলের পর ভারত খেলতে পারে কেপ ভার্দে এবং ইরানের বিপক্ষে!
- khabar365din
- August 13, 2026
- 3:45 pm
- No Comments





