৩৬৫ দিন- রেলের পরীক্ষা দিতে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পরীক্ষার্থীর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে বাগনান থানার মানকুর বাগনান রোডের পাতিনানে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম আব্দুল আকিব (৩১) । তার বাড়ি সাবসীট অঞ্চলের সত্যপীরতলা এলাকায়। জানা গেছে এদিন ভোরে বাড়ি থেকে বেরিয়ে অটোয় চেপে বাগনানের উদ্দেশ্যে যাওয়ার সময় পাতিনানের কাছে উল্টো দিক থেকে আসা একটি পণ্যবাহী বড় গাড়ি অটোয় ধাক্কা মারলে মারাত্মক জখম হন অটোর ডান দিকে বসে থাকা আকিব। দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় অটোয় বসে থাকা এক মহিলা যাত্রী আহত হয়েছেন। বাগনান থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে পাঠিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গেছে আকিবের পরীক্ষার সিট পড়েছিল সল্টলেক সেক্টর ফাইভ এলাকায়। সকাল সাড়ে সাতটার মধ্যে তার সেখানে পৌঁছানোর কথা। সেই মতো এদিন ভোর সাড়ে তিনটে নাগাদ আকিব বাড়ি থেকে বের হয়েছিল। এরপর অটো ধরে সে বাগনানের উদ্দেশ্যে যাওয়ার পথে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে এই দুর্ঘটনা। এদিকে অটোর ডানদিকে যাত্রীবসা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ অটোর ডানদিকে যাত্রী বসিয়ে চাল ক যাতায়াত করার ফলে দুর্ঘটনায় যাত্রীর মৃত্যু হচ্ছে। গত ৬ মাস আগে গদী এলাকায় এইভাবে এক যুবকের মৃত্যু হয়েছিল। এরপর পুলিশের ধরপাকড়ে মাঝে বেশ কয়েকদিন অটোর ডানদিকে যাত্রী তোলা বন্ধ হয়েছিল। পুনরায় আবার যাত্রী তোলা শুরু হওয়ায় এই দুর্ঘটনা।
রেলের পরীক্ষা দিতে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু এক পরীক্ষার্থীর
- khabar365din
- August 13, 2026
- 1:38 pm
- No Comments





