চিড়িয়াখানায় বাঘ সিংহের খাদ্য তালিকা বদল, আসছে নতুন ‘মাটন প্ল্যান’

৩৬৫ দিন। চিড়িয়াখানায় বাঘ সিংহের খাবারের তালিকা থেকে গরু ও মহিষের মাংস বাদ দিতে উদ্যোগী রাজ্য সরকার। আসছে নতুন মাটন প্ল্যান।
শহরে গরু ও মহিষের মাংস সরবরাহের ওপর বাড়তি চাপ বাড়াল রাজ্য সরকার। শহরাঞ্চল থেকে সরিয়ে মাংস কাটার কারখানা গুলোকে অন্যত্র নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। যার ফলে গরু ও মহিষের মাংসের সরবরাহের উপর অসম্ভব আর্থিক বোঝা চেপেছে। যার ফলে মাংস বিক্রেতাদের ব্যায় বেড়েছে। আলিপুরের চিড়িয়াখানায় বাঘ ও সিংহের খাবারের জন্য গরু মহিষের পরিবর্তে মাটনের সরবরাহ বেশি করা হচ্ছে। যার ফলে গরু ও মহিষের মাংস সরবরাহের উপর ব্যয় বেড়েছে। এই প্রসঙ্গে মঙ্গলবার বনমন্ত্রী মনোজ ওঁরাও জানিয়েছেন, চিড়িয়াখানার জন্য নতুন খাবারের পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্প্রতি আমরা মাংসের সরবরাহকারীদের সঙ্গে বৈঠক করেছিলাম। তাদের গরু ও মহিষের মাংসের পরিবর্তে ছাগলের মাংস সরবরাহের কথা উল্লেখ করেছি। কিন্তু রাজ্য বনদপ্তরের এই উদ্যোগের ফলে খরচ বেড়েছে। প্রসঙ্গত, আলিপুর চিড়িয়াখানায় প্রতিদিন ৩০০ কেজি মহিষের মাংস কেনে। মাসে প্রায় ৭৮০০ কেজি মহিষের মাংস প্রয়োজন হয়। মহিষের মাংস কেজি প্রতি ২৯০ থেকে ৩০০ টাকা। অন্যদিকে চিড়িয়াখানায় খাসির মাংস কেনার প্রস্তাব দেওয়া হয়েছে, এর ফলে দিনে প্রায় তিন কেজি করে মাংস লাগবে। ৯৫০ কেজি খাসির মাংস প্রয়োজন হবে। এই মুহূর্তে খাসির মাংসের দাম ৭২০ টাকা থেকে ৮০০ টাকা। যার ফলে চিড়িয়াখানার বাৎসরিক গড় ব্যয় বেড়ে ৩ কোটি থেকে 5 কোটি টাকা পর্যন্ত পৌঁছাবে বলে মনে করছে ওয়াকিবহল মহল। উল্লেখ্য, মাংসাশী যে সকল প্রাণী রয়েছে চিড়িয়াখানায় তাদের খাবারের জন্য বিশেষ সতর্কতার উদ্যোগ নিয়েছে রাজ্য বনদপ্তর। তাদের খাবারের মধ্যে যেন বেশিমাত্রায় ফ্যাট বা কার্বোহাইড্রেট না থাকে সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। যার ফলে চিড়িয়াখানার প্রাণীদের খাবারের তালিকা থেকে গরু ও মহিষের মাংস বাদ দেওয়ার কথা ভাবছে রাজ্য বনদপ্তর।
বেশ কিছুদিন আগে থেকেই লক্ষ্য করা গেছিল গরু ও মহিষের মাংস সরবরাহের উপর বিশেষ কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। মাংস পরিবহন খরচ বহু পরিমাণে বৃদ্ধি করা হয়েছে। পরিবহন খরচ বৃদ্ধি করার ফলে তা সরাসরি মাংসের দামের ওপর গিয়ে পড়েছে। যার ফলে গরু ও মহিষের মাংসের দাম বৃদ্ধি হয়েছে। অন্যদিকে চিড়িয়াখানার জন্য নতুন মাটন প্ল্যান নেওয়ার দিকে উদ্যোগী হয়েছে রাজ্য বনদপ্তর। তবে নতুন মাটন প্লানে মাংসের খরচের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। খরচের পরিমাণ বৃদ্ধি পেলেও রাজ্য বনদপ্তর জানিয়েছে চিড়িয়াখানার বাঘ সিংহদের মাংসের তালিকার থেকে আপাতত গরু ও মহিষের মাংস বাদ দেওয়ার দিকে উদ্যোগ নেওয়া হয়েছে।

Scroll to Top