৩৬৫ দিন। আয়ুষ্মান দে। হুগলি। ২৩৪ বছরের জীবন্ত ছবি শাড়ি-সিঁদুরে পুরুষের বরণ, ২৩৪ বছরেও অটুট প্রথা! বিধবা দুই বৃদ্ধার শুরু করা রীতিই আজ ভদ্রেশ্বরের তেতুলতলায় ‘বুড়িমা’র অনন্য ঐতিহ্য শাড়ি পরনে, কপালে টকটকে সিঁদুর, হাতে বরণডালা। মাথায় ঘোমটা টেনে শঙ্খধ্বনি আর উলুধ্বনির মধ্যে দেবী জগদ্ধাত্রীকে বরণ করছেন একের পর এক পুরুষ। এই ছবি কোন নাটকে বা যাত্রায় নয় ২৩৪ বছরের ঐতিহ্যের জীবন্ত ছবি। যেখানে দশমীতে দেবীকে বরণ করার অধিকার মহিলাদের নয়, পুরুষদের। হুগলির ভদ্রেশ্বরের তেঁতুলতলা বারোয়ারির ‘বুড়িমা’র বরণে লোকে বলে অদ্ভুত উলটপুরাণের সাক্ষী থাকল হাজার হাজার মানুষ।সাধারণত দুর্গা কিংবা জগদ্ধাত্রী পুজোর দশমীতে বিবাহিত মহিলারাই সিঁদুর, শাঁখা-পলা পরে দেবীকে বরণ করেন। কিন্তু তেঁতুলতলায় সেই চেনা রীতির সম্পূর্ণ বিপরীত ছবি। এবারও ১৩ জন পুরুষ মহিলার সাজে, শাড়ি-শাঁখা-সিঁদুর পরে, ঘোমটা দিয়ে বরণডালা হাতে তুলে নেন। তাঁদের শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ঠাকুরদালান। এই ব্যতিক্রমী প্রথা দেখতে শুধু হুগলি নয়, ভিন জেলা ও ভিনরাজ্য থেকেও ভক্তদের সমাগম ঘটে।






