কুম্ভমেলার আদলে এবার গঙ্গাসাগরে হেলিকপ্টারে যাতায়াত

৩৬৫ দিন।এবার জ্ঞানাগাসাগর মেলাতে কলকাতা থেকে হেলিকপ্টারেও সাগর দ্বীপে যাওয়া যাবে ।আবার হেলিকপ্টারের ফিরে আসা যাবে শহরে।গঙ্গাসাগর নিয়ে হাই পাওয়ার বৈঠকের পর এমনি সিদ্ধান্তর কথা জানালো রাজ্য সরকার। ফলে এবার এবার আকাশপথেও গঙ্গাসাগরে পৌঁছনো যাবে। এর আগে কপ্টার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ছিল। কলকাতা থেকে হেলিকপ্টারে সরাসরি গঙ্গাসাগর মেলায় যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল।তিনি জানান কপ্টার পরিষেবার সবথেকে সুবিধা হল, সকালে এসে বিকেলে
ফিরে যেতে পারবেন পূণ্যার্থীরা। বয়স্ক ও অসুস্থদের এই সার্ভিস চালুর ফলে সুবিধা হবে।তবে কত ভাড়া হবে ও কথা থেকে যাত্রীরা উঠবে ও কোথায় নামবে তা নিয়ে আগামী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে যা পরে জানিয়ে দেওয়া হবে।শনিবার আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ সাগরমেলা অফিসে উচ্চপর্যায়ের বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ-সহ বিভিন্ন দফতরের সচিব ও আধিকারিকরা।
এছাড়াও ছিলেন জেলাশাসক অভিষেক তিওয়ারি এবং ডায়মন্ড হারবার ও সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা।এবার মেলা শুরু হচ্ছে জানুয়ারির ১০ তারিখে ও চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত।সংক্রান্তির স্নান এর সময় জানুয়ারি ১৪ ও ১৫ ‘তে ।ফলে হাতে আর মাত্র দেড় মাস মতো সময় রয়েছে প্রস্তুতির জন্য ।
বৈঠক শেষে মুখ্যসচিব জানান, দুই ধরনের হেলিকপ্টারের ব্যবস্থা করা হচ্ছে। একদিকে পেইড হেলিকপ্টার অর্থাৎ যেখানে নিজের ব্যয়ে টিকিট কেটে বুক করতে হবে। আরেকদিকে, প্রশাসনিক আধিকারিকদের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে। মনোজ আগারওয়াল জানিয়েছেন কিছু লোক রয়েছেন যাঁরা টিকিট কেটে এখানে এখানে আসার সুবিধা চেয়েছেন যেমন বদ্রীনাথ যায়, কেদারনাথ যায় ওদের জন্য একটা ব্যবস্থা থাকবে।
আসন অনুযায়ী টিকিট কেটে আসতে পারবে হেলিকপ্টারে। আরেকটা প্রশাসনিক আধিকারিকদের জন্য ব্যবস্থা থাকবে।এছাড়া এয়ার অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা তো থাকছেই।তিনি আরও জানান জনসাধারণের জন্য ৮ থেকে ১০ টি হেলিকপ্টার থাকবে। দেশ-বিদেশ থেকে আগাম বুকিং করা যাবে। গঙ্গাসাগর নিয়ে যে ওয়েবসাইট রয়েছে তার মাধ্যমেই করা সম্ভব হবে তবে কলকাতা থেকেই এই পরিষেবা পাওয়া যাবে। অর্থাৎ দিল্লি থেকে কেউ যদি বুকিং করেন, তাঁকে কলকাতায় এসেই কপ্টার পরিষেবা নিতে হবে। প্রশাসনের অনুমান এবার দেশ-বিদেশ থেকে বহু পুণ্যার্থীর
সমাগম হতে পারে গঙ্গাসাগরে। সেই কথা মাথায় রেখেই আকাশপথের পাশাপাশি জলপথেও যাতায়াতের জন্যও বিশেষ যানবাহনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। মেলার প্রস্তুতি যাতে সময়ের মধ্যে শেষ করা যায় তার জন্য জানুয়ারির শুরু থেকেই বিভিন্ন দফতরের আধিকারিকদের সমসন্নয়ের দায়িত্বে নামানো হবে। আধিকারিকরা জানিয়েছেন কুম্ভমেলার আদলে মেলার পরিকাঠামো সাজিয়ে তোলার ভাবনা রয়েছে প্রশাসনের। যাত্রীনিবাস তৈরিতে হোগলার ব্যবহার এড়াতে চাইছে প্রশাসন। তার পরিবর্তে আরও উন্নত ও নিরাপদ পরিকাঠামো
গড়ে তোলার উপর জোর দেওয়া হচ্ছে। যাত্রীদের থাকার ব্যবস্থা আরও উন্নতির দিকে আরও জোর দিতে চাইছে রাজ্য।

Scroll to Top