পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত বেসরকারি সংস্থা চাকরি প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

৩৬৫ দিন। সোমবার বিকেল সাড়ে চার টার সময় মেদিনীপুর শহরের কুইকোটা এলাকায় হেলিপ্যাড এ নামেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকে সড়ক পথে পৌঁছান জেলা পরিষদের প্রদ্যত স্মৃতি ভবনে। এখানে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত জব ফেয়ার অনুষ্ঠানে যোগ দেন। এখানে বিভিন্ন বেসরকারি সস্তায় ৬০০ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা ও জেলা শাসক বিজিন কৃষ্ণা , একাধিক শিল্প সংস্থার প্রতিনিধি ও বিধায়কগণ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই অনুষ্ঠানে প্রায় ৬০০ জন যুবক-যুবতীর হাতে বিভিন্ন বেসরকারি সংস্থার নিয়োগপত্র তুলে দেওয়ার পর পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানান। তিনি জানান আগামী দিনে আরও কর্মসংস্থান হবে তবে, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ যেভাবে এই উদ্যোগ গ্রহণ করেছে তা খুব ভালো উদ্যোগ বলে তিনি মন্তব্য করেন।। ওই অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী বলেন বিভিন্ন কারখানা সহ অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে যেখানে আগে কাজের কোন পরিস্থিতি ছিল না তাদেরকে কাজ করতে দেয়া হতো না কিন্তু রাজ্যে পরিবর্তনের সরকার গঠিত হয়েছে শুভেন্দু অধিকারী নেতৃত্বে ছয় মাসে ভালো কাজ হয়েছে এবং শিল্প সংস্থার প্রতিনিধি তাদের প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের কাজ শুরু করেছে। যেভাবে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা সুষ্ঠুভাবে সমস্ত অনুষ্ঠান সম্পন্ন করেছেন তা অত্যন্ত প্রশংসনীয়। তাই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে এই জব ফের অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।। তবে মুখ্যমন্ত্রী হওয়ার পর সোমবার প্রথম স্বাধীনতা আন্দোলনের পীরের স্থান মেদিনীপুর শহরে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই শুভেন্দু অধিকারী কে স্বাগত জানাতে রাস্তার দু’ধারে হাজার হাজার মানুষ সামিল হয়েছিলেন। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য মেদিনীপুর শহরের বিভিন্ন রাস্তায় মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ। বাহিনী।। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, শান্তিপূর্ণভাবে সোমবার মুখ্যমন্ত্রীর মেদিনীপুর সফর সম্পন্ন হয়।

Scroll to Top