৩৬৫ দিন। ছট পুজোয় গিয়ে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে উত্তপ্ত রায়গঞ্জ। মহিলার শ্লীলতাহানিতে বাধা দিতে গেলে চার জনকে বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া বলে অভিযোগ। ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করা হলেও এই ঘটনায় মূল অভিযুক্ত এখনো পলাতক। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সোমাবার সকালে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহর সংলগ্ন কাঞ্চনপল্লি এলাকার কুলিক নদীর রামসীতা ঘাটে ছট পুজো দেখতে গিয়েছিলেন ২৬ বছরের ওই মহিলা। সেই সময় ঘাটে কয়েকজন বোমা ফাটাচ্ছিল। একটি বোমার খোল ওই মহিলার পায়ে এসে লাগলে সে তার প্রতিবাদ করে। এই নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এই সময় আচমকা একটি ছেলে ওই মহিলার পরনের ওরনা টেনে ধরে তার গলায় ফাঁস লাগিয়ে দেয়। এই সময় স্থানীয় কয়েকজন এর প্রতিবাদ করলে তাদের বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। গুরুতর জখম অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার অভিযান চালিয়ে পুলিশ চারজন অভিযুক্তকে গ্রেফতার করলেও পালিয়ে যায় মূল অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি চলছে বলে জানা যাচ্ছে। রায়গঞ্জ পুলিশ সুপার সোনাওয়ানে কুলদীপ সুরেশ বলেন, “অভিযোগের ভিত্তিতে ধৃত ৪ জনকে জেরা করে বাকি অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু হয়েছে। মূলপান্ডার হদিশ পেতে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের মোবাইলের ভিডিও ও ছবি পরীক্ষার প্রক্রিয়া চলছে।
ছট পুজোয় গিয়ে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে উত্তপ্ত রায়গঞ্জ
মহিলার শ্লীলতাহানিতে বাধা দিতে গেলে চার জনকে বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া বলে অভিযোগ
- khabar365din
- November 16, 2026
- 4:19 pm
- No Comments





