ভর সন্ধ্যায় শান্তিনিকেতনে শুটআউট

৩৬৫ দিন। ভর সন্ধ্যায় শুট আউট গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন। পুলিশ ওপর গুলি চালিয়ে চম্পট দিল দুষ্কৃতী। গুরুতর জখম অবস্থায় পুলিশ কর্মী বিশ্বজিৎ দাস কে বোলপুর সিয়ান হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আতঙ্কে গোটা বোলপুর শহর। শান্তিনিকেতন থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় পুরনো মামলায় এক অভিযুক্ত কে ধরতে বিশ্বজিৎ দাসসহ আরো বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ার ঘটনাস্থলে পৌঁছায়, সেখানে অভিযুক্তের নাম ধরে ডাকতেই আচমকা বিশ্বজিৎ দাস কে লক্ষ্য করে অভিযুক্ত গুলি চালায়, সেইগুলি গিয়ে পুলিশ কর্মীর বাঁ পা এর হাঁটুর ওপরে লাগে এবং এফোর ওফোর হয়ে গুলি বেরিয়ে যায়। গুলি চালিয়ে অভিযুক্ত এলাকা ছেড়ে চম্পট দেয়। খবর পৌঁছয় বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায়ের কাছে, তিনি এবং তার সঙ্গে বিরাট পুলিশ বাহিনী শান্তিনিকেতন থানার অন্তর্গত লাইক বাজারে এসে পৌঁছে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় ওই পুলিশ কর্মীকে উদ্ধার করে বোলপুর সিয়ান হাসপাতালে নিয়ে যায়। সেখানেই আপাতত চিকিৎসাধীন রয়েছে দুষ্কৃতীর ছোঁড়া গুলিতে জখম পুলিশ কর্মী বিশ্বজিৎ দাস। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে, বর্তমানে ওই আহত পুলিশকর্মীকে অপারেশন থিয়েটারে পাঠানো হয়েছে। দুষ্কৃতিদের দাপাদাপিতে পুলিশের প্রাণ সংশয় হলে সাধারণ মানুষের নিরাপত্তা অথৈ জলে পড়ে যাবে এ নিয়ে কোন দ্বিমত নেই। যদিও এ বিষয়ে বীরভূমের পুলিশ সুপারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

Scroll to Top