বান্ধবী সোনার গয়না দিতে না চাওয়ায় নৃশংস কান্ড‌
৯ বছরের বালিকাকে গলা‌ টিপে খুন

৩৬৫ দিন। পাশাপাশি বাড়ি দুই বালিকার। একজনের বয়স ৯ বছর অন্যজনের ১৪। বাড়িতে আসা যাওয়া, এক সঙ্গে খেলাধুলো,সেই প্রিয় বান্ধবীর হাতেই খুন হয়ে গেল তৃতীয় শ্রেণীর ছাত্রী।‌ নিছক উত্তেজনার বশে বা অসাবধানতায় পাড়ার বান্ধবীকে যাকে সে ছোট‌ বোন বলতো তাকে খুন করা হয়েছে এমন নয় নিখুঁত পরিকল্পনা‌ করে হত্যা করা‌ হয় এমনকি দেহ লোপাটের বন্দোবস্ত-ও করে ফেলেছিল ১৪ বছরের বালিকা। ধরা পড়ে যাওয়ায় অবশ্য শেষ পর্যন্ত আর দেহ লোপাটটা হয়ে ওঠেনি। তবে মুর্শিদাবাদের নওদার মধ্যমপাড়ার ঘটনায় চমকেছেন পুলিশ অফিসাররা। তারা বলছেন,পশ্চিমবঙ্গে শেষ কবে কোনো নাবালিকা এত নিখুঁত ভাবে খুন করেছে তা মনে করা যাচ্ছে না। মাত্র ১৪ বচর বয়সে এত পাকা মাথার অপরাধ-ও বেশ বিরল। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকাল ১০ টা নাগাদ। ৯ বছরের বালিকাকে বাড়িতে ডাকতে আসে তার বন্ধু ১৪ বছরের প্রতিবেশী বালিকা।
সে জানায় তার বাড়িতে খেলা করবে তারা। কারোর কোনও সন্দেহ হওয়ার অবকাশ ছিল না।কিন্তু সন্দেহ দানা বাঁধে বিকেলেও ওই বালিকা‌ ঘরে না ফেরায়। তার পরিবারের লোকজন ১৪ বছরের বালিকার বাড়ি গেলে সে তাদের জানায় তার বাড়ি থেকে সকালেই বেরিয়ে গিয়েছে ওই মেয়েটি। থানায় নিখোঁজ ডায়েরি হয়। তদন্তে নেমে পুলিশ প্রথমে ভেবেছিল নাবালিকাকে হয়তো অপহরণ করা হয়েছে। চারপাশে তল্লাশি শুরু হয় এরপর কিছু সূত্র খতিয়ে দেখে পুলিশের সন্দেহ গিয়ে পড়ে ১৪ বছরের নাবালিকার ওপর। তাকে টানা জেরা শুরু করে পুলিশ। সেখানে কিছু অসঙ্গতি‌ ধরা পড়ায় তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তাতেই উঠে আসে আসল তথ্য। পুলিশ বাড়ির একটি ঘরে চৌকির তলা থেকে উদ্ধার হয় নিখোঁজ ৯ বছরের নাবালিকার দেহ।‌ ঘরে তল্লাশি চালিয়ে মৃত বালিকার সোনার দুল, লকেট‌ সহ বেশ দামী অলঙ্কার উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই সব গয়নার লোভেই বালিকাকে খুন করে ১৪ বছরের নাবালিকা। সম্ভবত গলা টিপে খুন করা হয় তাকে। তারপর দেহ চৌকির তলায় লুকিয়ে রাখে সে। রাতে সুযোগ বুঝে দেহ কোনো পুকুরে বা জঙ্গলে ফেলে দেওয়ার ছক ছিল তার।

Scroll to Top