৩ দফা ট্রাঙ্কুলাইজেশনেই সম্ভবত বাঘিনীর গর্ভপাত

৩৬৫ দিন. শিলিগুড়ি। তিন দফায় ট্রাঙ্কুলাইজেশন গুলিই ডেকে আনলো রয়্যাল বাঘিনীর গর্ভপাতের ভয়ঙ্কর বিপদ! রয়্যাল বাঘিনীর তিন ভ্রূণ মৃত্যুর নেপথ্যে কারন অনুসন্ধানে আট সদস্যের দিল্লির কেন্দ্রীয় টিম।বাঘিনীর দাঁতের অংশ ভাঙাক্ষতিগ্রস্থ নখ বনদপ্তরের তরফে উঠে এসেছে সে তথ্য। ছটফটানিএনক্লোজার ছেড়ে আসাম পালিয়ে যাওয়া থেকে অবশেষে ফের সুড়ঙ্গ কেটে বেরিয়ে যাওয়া দস্যি মেয়ের কাণ্ড ঘিরে শোরগোল পড়ে যায় গোটা বাংলায়। অথচ ডুয়ার্স রানী রয়্যাল বাঘিনীর ক্ষতবিক্ষত আর শারীরিক যন্ত্রনা যেন থেকে গিয়েছে পর্যালোচনা আর চর্চার আড়ালেই। কি এমন পরিস্থিতি তৈরি হলো যে বাঘিনীর গর্ভের তিন ভ্রুণের মৃত্যু হয়েছে নেপথ্যের সে কারন সহ পূর্ণাঙ্গ তদন্তে বক্সটা টাইগার রিজার্ভে এসে পৌঁছেছে বন্যপ্রাণ বিশেষজ্ঞদের দিল্লি থেকে আট সদস্যের টিম। জানা গিয়েছে এই প্রতিনিধি দলে আসাম বন্যপ্রাণ বিশেষজ্ঞের প্রতিনিধিরাও রয়েছে। এই টিমে রয়েছেবনদপ্তর সূত্রের খবর তিন ভ্রুনের দুই মাসের অন্তঃসত্ত্বা বাঘিনী। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির আইজি সঞ্জয়ন কুমার ও মেম্বার সেক্রেটারি সঞ্জয় পাঠক।জানা গিয়েছে, আসাম থেকে ট্রাঙ্কুলাইজ করে বক্সায় এনে পুনরায় এনক্লোজারে ছাড়ার পর ৭ই নভেম্বরের মধ্যে তার তিনটি ভ্রূণের গর্ভপাত ঘটে। সে নমুনা পাঠানো হয়, রিপোর্ট-এই পুরো বিষয়টি উঠে আসে। এরপর সে যন্ত্রণায় কাতর বাঘিনী পুনরায় এনক্লোজারে ছেড়ে পালিয়ে যায়।ভুটানের গহীন অরণ্য প্রাকৃতিক জলাশয় উপস্থিতি রয়েছে হলে সেই অভিমুখে বাঘিনীর যাত্রা নিয়ে আশঙ্কায় রয়েছে বনদপ্তর।অবশ্য বনমন্ত্রীর মনোজ ওরাও সাংবাদিক বৈঠকে জানিয়েছেন- বক্সার গভীর বনাঞ্চলে রয়েছে বাঘিনী। খাওয়া দাওয়া করছে। রেডিও কলারে তার গতিবিধির তথ্য পেয়েছে বনকর্মীরা। পরপর স্থানান্তরের প্রবল মানসিক চাপের ফলেই কি এই পরিনতি। সামাজিক মাধ্যমে পোস্ট করে বনমন্ত্রী সতর্কধ্বনি প্রেরণ করেছেন- গতকালের ছবি, যদি কেউ আমাদের রানীকে আঘাত করে,তবে তাকে ছেড়ে দেওয়া হবে না। অন্যদিকে রয়্যাল বেঙ্গল টাইগার বিটিআর টিএফ-১এ অন্তঃসত্ত্বাকালীন স্থিতিতে বিহারের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প থেকে বক্সায় এনে ভ্রুন মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন দেশজুড়ে বন্যপ্রাণ ও টাইগার সংরক্ষনের কাজ করে চলা বিশেষজ্ঞরা। ২৯ সেপ্টেম্বর, ১ অক্টোবর এবং ৩ নভেম্বর মোট তিন দফায় ঘুমপাড়ানি গুলি (ট্র্যাঙ্কুলাইজেশন) ছোড়া সত্ত্বেও কীভাবে তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নজর এড়িয়ে গেল এবং বিহার থেকে বাংলায় স্থানান্তরের আগে ও পরে পর্যাপ্ত স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল?আর হলে কিভাবে অন্তঃসত্তাকারীন বাঘিনীর স্থানান্তরের ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো তা নিয়েই উঠেছে প্রশ্ন। মূলত এক স্থান থেকে অন্য স্থানে বাঘ স্থানান্তরের ক্ষেত্রে এনটিসিএ-র গাইডলাইন মেনে চলে প্রক্রিয়া। সেখানে রাজ্য বনদপ্তর জানিয়েছে বাঘিনীর গর্ভধারণের বিষয়ে কোনো তথ্যই ছিল না রাজ্য বনদপ্তরের কাছে।বনমন্ত্রী জানান-বাঘিনীটিকে ধরার সময় থেকেই কী ঘটেছিল, একটি কেন্দ্রীয় দলও তার তদন্ত করছে। ফিট সার্টিফিকেট মেলার পরই আমরা বাঘিনীটিকে ছেড়েছিলাম। ভ্রূণ বা আদৌ কোনো ভ্রূণ ছিল কি না, সে বিষয়ে আমার জানা নেই। কেন্দ্রীয় দলের রিপোর্ট পাওয়ার পরই আমরা এ বিষয়ে মন্তব্য করব। বাল্মীকি ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর গৌরব ঝা জানান-২৯ সে সেপ্টেম্বর বাঘিনিকে বক্সায় নিয়ে যাওয়ার ১৫ থেকে ২০ দিন আগে তাকে চিহ্নিত করে প্রক্রিয়া শুরু করা হয়। পুরো পর্যবেক্ষণ শারীরিক পরীক্ষা-নিরীক্ষা যাবতীয় দায়িত্বে ছিলেন দিল্লির কেন্দ্রীয় টিম। সহযোগিতায় বক্সা এবং বাল্মিকী টাইগারের বন্যপ্রাণ বিশেষজ্ঞদের টিম ছিল। তাঁর কথায়-এনটিসিএ -র নির্দেশিকা অনুযায়ী বাক স্থানান্তরে যে বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হয় তার মধ্যে অন্যতম জঙ্গলের থেকে বাইরে যাওয়ার প্রবণতা রয়েছে কিনা। বাল্মিকী ব্যাঘ্র প্রকল্পের বনাঞ্চলে নির্দিষ্ট জায়গাতেই ঘোরাফেরা করতো এই বাঘিনী। ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়াকে যাবতীয় নির্দেশিকা অনুযায়ী ডেটা পাঠানো হয়। বক্সই নিয়ে যাওয়ার আগেও মেডিকেল টিম পর্যবেক্ষণ করেছিল বাঘিনী কে কিন্তু সে সময় কোন উপসর্গ মেলেনি। তবে বাঘিনী অন্তঃসত্ত্বা হতে পারে প্রথম পর্যায়ে অনেক সময় দেই তা চিহ্নিত করা সম্ভব হয় না বলেই জানাচ্ছেন বিহার অরণ্য ভবনের বন্যপ্রাণ বিভাগের ঊর্ধ্বতন আধিকারী। তবে কেন্দ্রীয় টিমের উপস্থিতিতে নির্দেশিকা অনুযায়ী সমস্ত প্রক্রিয়ার সম্পন্ন হয়েছে। গত ২৯শে সেপ্টেম্বর বিহারের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প থেকে ঘুম পাড়ানি গুলি ছুঁড়ে বাঘিনীকে অ্যাম্ব ুলেন্সে আনা হয় বক্সায়। ৩০শে সেপ্টেম্বর বক্সায় এসে পৌঁছয়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, এরমাঝে বাঘিনীকে শান্ত রাখতে আরও একবার ঘুম পাড়ানি গুলি ছোড়া হয়েছিল। এরপরই ২রা অক্টোবর এনক্লোজারে সফট লঞ্চ করা হয়। ৪ঠা অক্টোবর অক্টোবর বক্সা থেকে বেরিয়ে আসাম বনাঞ্চলের দিকে রওনা দেয় বাঘিনী এবং ৩ নভেম্বর তাকে পুনরায় ঘুম পাড়ানি গুলি ছুঁড়ে বক্সায় ফিরিয়ে আনা হয়।এরপরই ৭ই নভেম্বর ঘটে যায় গর্ভপাত, যন্ত্রণায় এরপর থেকেই সে অত্যন্ত অস্থির ও আক্রমণাত্মক হয়ে ছিল। ৮ই নভেম্বর বিকেলে তার এনক্লোজারের ঘেরাটোপের নিচের অংশ আচঁড় কেটে কামড়ে সুড়ঙ্গ পথ করে পালিয়ে যায়। সে সময়তে বাঘিনীর দাঁতের অংশের সঙ্গে তার নখের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গিয়েছে। মূলত বাঘিনী শারীরিক যন্ত্রণা নিয়ে প্রাকৃতিক জলাশয়ের খোঁজ করে, সে কারণেই ভুটানের বনাঞ্চলের অরণ্য গভীর ও প্রাকৃতিক জলাশয়ও আছে। বক্সার ভেতরে যে কৃত্রিম জলাশয়গুলি তৈরি করা হয়েছিল তা পর্যাপ্ত নয় বলেও মনে করছেন বন্যপ্রাণ বিশেষজ্ঞরা। তারওপর জয়ন্তীতে থাকা ২৩০ টি পরিবার বসা থেকে কয়েক কিলোমিটারের দূরত্বে ফলে মানুষের সংস্পর্শের আভাস প্রতি মুহূর্তে বিচলিত করেছে সংবেদনশীল অবস্থায় বাঘিনীকে তাও বিবেচনার বিষয়।

Scroll to Top