৩৬৫ দিন। রাজীবের অকাল প্রয়ানের পর যখন দুই সন্তানকে নিয়ে সোনিয়া কার্যত একাকী তখন একদিকে পরিবার ও অন্যদিকে দল সামলানো যে সহজ ছিল না তা সোনিয়া তাঁর স্মৃতি কথা ‘বিলংগিং – এ জার্নি অফ লাভ’-এ বার বার উল্লেখ করেছেন। সোনিয়া লিখছেন, রাহুল ও প্রিয়াঙ্কা দুজনেই আমাকে হারানোর ভয় পেত। ওরা আতঙ্কে থাকতো ওদের ঠাকুমা আর বাবার মত আমাকেও না হত্যা করা হয়। ওরা বার বার বলতো এমন কোনো সিদ্ধান্ত নিও না যা ভবিষ্যতে গিয়ে চরম বিপদ ডেকে আনে। তারপরেও গীতার উপদেশ মেনে নিয়ে সোনিয়া রাজনীতিকে বাছেন কর্তব্যকে অগ্রাধিকার দেন।আর জীবনের এই অধ্যয়ে এসে চেনা মানুষের আসল চেহারা বেরিয়ে আসতে থাকে। তার মধ্যে অন্যতম ছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসীমারাও।
নরসীমার আমলে রাজীব হত্যার তদন্তে দেরী, প্রকাশ্যে প্রতিবাদ করি
সোনিয়া লিখছেন, রাজীব হত্যার আগে পর্যন্ত তিনি নরসীমা রাওকে সে ভাবে চিনতেন না। পরিচয় ছিল এই পর্যন্ত। রাজীবের প্রয়াণের পর দলের যে অংশ সোনিয়াকে পুত্র অন্যা নিয়ে ইতালিতে ফেরৎ পাঠানোর পক্ষে ছিলেন শোনা যায় তাদের মধ্যে নরসীমা ছিলেন অন্যতম। যদিও সোনিয়া সরাসরি নরসীমার বিরুদ্ধে এই অভিযোগ আনেননি তবে তারপরেও তিনি যা বলেছেন তা বিস্ফোরক। সোনিয়া লিখছেন, ‘নরসীমা রাওকে আমি প্রথম দিকে বিশ্বাসযোগ্য সহকর্মী হিসাবেই দেখতাম। কিন্তু অবাক হয়ে গিয়েছিলাম উনি যখন প্রধানমন্ত্রী হলেন তখন রাজীব হত্যার তদন্তের গতি ক্রমশ শ্লথ হয়ে যেতে থাকলো। আমি যখনই এই ব্যাপারে জানতে চেয়েছি বা অভিযোগ জানিয়েছি তখন উনি বিষয়টি এড়িয়ে গিয়েছেন।’ অনেকে মনে করেন, রাজনীতিতে সোনিয়ার অনভিজ্ঞতার সুযোগ নিতেন নরসীমা রাও। বার বার তাঁকে ঠকানোর চেষ্টা করতেন। বিপাকে ফেলার চেষ্টা করতেন অবিশ্বাসের পরিবেশ তৈরীর চেষ্টা করতেন। আসলে পিভি-র উদ্দেশ্য ছিল গান্ধি ও নেহেরুর ভাবধারাকে বদনাম করা। এই দুই পরিবারকে হেয় করা।যদিও সোনিয়া তাঁর আত্মজীবনীতে সরাসরি এসব কোনো অভিযোগ-ই করেননি। তিনি বরং বলছেন, ‘ইন্দিরা ও রাজীবের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ ও দক্ষ মন্ত্রী ছিলেন নরসীমা রাও। অনেক ভাষা জানতেন। ওঁর মাথায় কেউ হয়তো ঢুকিয়েছিল ১০ জনপথ থেকে আমি ওঁকে নিয়ন্ত্রণ করতে চাইছি। সংবাদমাধ্যমের একাংশ-ও এই প্রচার চালিয়েছিল। সত্যি বলতে কী, আমি শুধু একবার-ই প্রকাশ ওঁর সঙ্গে সংঘাতে জড়িয়েছিলাম সেটা হল রাজীব হত্যার তদন্তে দেরীর প্রতিবাদে। এর বাইরে কোনো দিন ওঁকে কিছু করার জন্য প্রভাবিত করিনি। কেন-ই বা করবো! আমি তখন রাজনীতি থেকে দূরে। আমার রাজীব চলে গেছে, আর আমি কেন আগ্রহ দেখাতে যাব! খুব স্বাভাবিক ভাবেই সোনিয়ার বিস্ফোরক অভিযোগের পর মুখ খুলেছে পিভি-র পরিবার। সম্পর্কে নরসীমা রাওয়ের নাতি যিনি আবার তেলেঙ্গানা বিজেপির পদাধিকারী এম ভি সুভাষ বলছেন, সোনিয়া গান্ধি কোনো দিন-ই নরসীমাকে পছন্দ করতেন না। ওঁর দেহ পর্যন্ত কংগ্রেসের আকবর রোডের সদর দফতরে ঢুকতে দেওয়া হয়নি। ওঁর অবদান কংগ্রেস মনে রাখেনি। এটাই ওদের চরিত্র। সোনিয়ার মনে রাখা উচিৎ নরসীমার আমলে ভারত উদার অর্থনীতির পথে না হাঁটলে আজকের এই বৃহত্তম অর্থনীতির ধারে কাছেও পৌঁছতে পারত না। সোনিয়া যা লিখেছেন তা দেশের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রীর পক্ষে অপমানসূচক। আসলে নরসীমা রাওয়ের প্রথা ভেঙে দক্ষিণ ভারত থেকে প্রধানমন্ত্রীর পদ হাসিল করা সোনিয়া বা গান্ধি পরিবার কোনো দিন মানতে পকরেনি, তাই এতো রাগ!
জ্যোতি, যেন স্নেহশীল দাদু,আমায় বলেছিলেন গুড গার্ল, ভালো কাজ করছো
সোনিয়া গান্ধির তাঁর স্মৃতিকথার বেশ অনেকটা অংশ বাংলা নিয়ে লিখেছেন। প্রণব থেকে মমতা, সত্যজিৎ সবার কথাই এক এক করে উঠে এসেছে। বাকি ছিলেন জ্যোতি বসু, তাঁর কথাও উঠে এসেছে সোনিয়ার স্মৃতি কথায়। রাজনীতিবিদ জ্যোতি বাবুর প্রজ্ঞার প্রশংসা সোনিয়া করবেন সেটাই স্বাভাবিক। তবে সোনিয়ার লেখায় একটি দিনের ছোট্ট একটি ঘটনা উঠে এসেছে। কোনো কারণে একবার জ্যোতি বাবুর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন সোনিয়া। তখন তিনি রাজনীতিতে শিক্ষানবিশ বলা যায়। সোনিয়া লিখছেন, সম্ভবত ২০০৪ সাল। ইউপিএ-এর বৈঠক ছিল। সেখানেই জ্যোতি বাবুর সঙ্গে সাক্ষাৎ। ওঁর মত দেশের প্রবীণতম রাজনীতিবিদের পরামর্শ মন দিয়ে শুনেছিলাম। অনেক কিছু জেনেছিলাম শিখেওছিলাম। তবে সব থেকে ভালো লেগেছিল ইউপিএ চেয়ারপার্সন হিসাবে আমার নাম প্রস্তাবে ওঁর সমর্থন। সোনিয়া লিখছেন, সাক্ষাৎ শেষে ফেরার সময় পার্টির সদর দপ্তরে লিফট পর্যন্ত তাঁকে পৌঁছে দেওয়ার সময় এক পরম স্নেহশীল দাদুর মতো তাঁর পিঠে হাত রেখে জ্যোতি বসু বলেন, “খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে, তুমি দারুণ কাজ করছ!” এই প্রসঙ্গে সোনিয়ার স্মৃতি চারণায় উঠে এসেছে সিপিএম দলের জেনারেল সেক্রেটারি হরকিষাণ সিং সুরজিৎ, সীতারাম ইয়েচুরিদের প্রসঙ্গ।





