CBI অফিসার সেজে তোলাবাজির অভিযোগ
ধৃত ভাবী ব্যাঙ্ক ম্যানেজার

৩৬৫ দিন। আর মাত্র ৫ দিন বাকি ছিল একটি নামি রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্ক এর সহকারী ম্যানেজার পদে যোগ দেওয়ার ।কিন্তু নিজের অত্যাধিক টাকার ওড়াবার নেশা ও প্রতারণা করে তা রোজগার করার ফাঁদে পড়ে শেষ মুহূর্তে পুলিশের হাতে গ্রেফতার হলো ২৪ বছরের ওই যুবক।সিবিআই ভুয়ো পরিচয় দিয়ে রাজ্য স্টাফ সিলেকশন কমিশনের( এস এস সি ) নিজাম প্যালেসের অফিসে ভুয়ো তদন্ত করতে গিয়ে ভবানীপুর থানার পুলিশের হাতে গ্রেফতার হলো ওই যুবক ও তার ২ বন্ধু । তদন্তে জানা গেছে এর আগেও তার বিলাসবহুল জীবনযাত্রা চালিয়ে যেতে এইরকম আরও প্রতারণা করেছে সে।উল্লেখ্য সে যেখানে গিয়ে ভুয়ো সিবিআই পরিচয় দিয়েছিলো সেই নিজাম প্যালেসেই সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় সদর দফতরের অফিস রয়েছে।২৪ বছর বয়েসী ধৃত অভিযুক্তের এই দুঃসাহস দেখে হতবাক দুঁদে তদন্তকারীরাই ।
পুলিশ ও আদালতে সূত্রে জানা গেছে রাজ্য স্টাফ সিলেকশন কমিশনের( এস এস সি ) এক আধিকারিক গত সোমবার অভিযোগ করেন যে অভিযুক্ত ২৪ বছরের বিপর্শী বসু নামে ওই যুবক নিজেকে সি বি আইয়ের ডেপুটি সুপার বলে পরিচয় দিয়ে তার অফিসে এসে নিয়োগ সংক্রান্ত এস এস সি’র কিছু গোপন তথ্য চান।তার সঙ্গে তার আরও দুই বন্ধু পল্লব মন্ডল(২৭)কে সাব ন্সপেক্টর ও শুভম সাগর তাঁতিকে (২৭ ) সিবিআইয়ের কনস্টেবল সাজিয়ে এনেছিল সে । পল্লব ইংরেজিতে স্নাতকোত্তর। ওই তথ্য পাওয়ার জন্য সে কিছু ভুয়ো নথিও ওই আধিকারিককে দেখান।কিন্তু তাদের ব্যবহারে সন্দেহ হওয়াতে এস এস সি’র ওই আধিকারিক এদের আটকে রেখে স্থানীয় পুলিশকে খবর দেন ।পরে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে ও তার নথি পরীক্ষা করে জানা যায় যে সে ভুয়ো পরিচয় দিয়ে এই কাজ করছিলো টাকা রোজগারের জন্য । তার সঙ্গে আর কে কে আছে, কি করে ওই তথ্য দিয়ে সে টাকা রোজগার করতো সে বিষয়ে তদন্ত চলছে তা খতিয়ে দেখার জন্য তদন্ত চলছে।ধৃতদের ১৭ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা। তবে পুলিশ হতবাক হয়ে যায় যখন তারা দেখে যে ধৃত বিপর্শী বসু আই পি বি এস ( ইন্ডিয়ান ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন ) পরীক্ষা দিয়ে একটি রাষ্ট্রীয় ব্যাঙ্ক এর সহকারী ম্যানেজার পদে ইতিমধ্যেই নিযুক্ত হয়েছেন ।তার আগামী সোমবার অর্থ্যাৎ ১৬ নভেম্বর সেখানে যোগদান করার কথা ।তাহলে কেন সে এই ঝুঁকি নিয়েছিল তার কারণ হিসেবে তদন্তকারীরা জানিয়েছে তারা বিলাসবহুল জীবনযাপনে প্রতারণার মাধ্যমে কুইক মানি জোগাড় করতে অভ্যস্ত হয়ে পড়েছিল। এইভাবে সে আগেও রোজগার করেছিল কিন্তু ধরা না পড়ায় অনেকটাই বেপরোয়া হয়ে উঠেছিল ।তবে তদন্তকারীরা জানিয়েছে তারা এর সঙ্গে আরও কোনো কারণ বা চক্র জড়িত আছে কিনা তা জানার জন্য ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চলেছে ।

Scroll to Top