দাসপুর থানার সালামপুরে দুটি মন্দিরে চুরি, এলাকায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ

৩৬৫ দিন।অশোক কুমার মণ্ডল। মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সালামপুর গ্রামে পরপর দুটি মন্দিরে চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শুক্রবার গভীর রাতে কে বা কারা সালামপুর গ্রামের শীতলা মায়ের মন্দিরে ও মহাপ্রভুর মন্দিরে দরজার তালা ভেঙ্গে ভিতরে ঢুকে সোনা, রুপোর গহনা সহ অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে গিয়েছে বলে শনিবার সকালে জানতে পারেন এলাকার বাসিন্দারা ওই দুটি মন্দিরে বিগ্রহ গুলিতে থাকা সোনা ও রুপার মূল্যবান গহনা দুষ্কৃতীরা চুরি করে নিয়ে গিয়েছে, যার আনুমানিক মূল্য হবে কয়েক লক্ষ টাকা।। শনিবার সকালে এলাকার বাসিন্দারা দুটি মন্দিরের দরজায় লাগানো তালা ভাঙা অবস্থায় দেখতে পায় এবং মন্দিরের ভিতরে ঢুকে দেখে দুটি মন্দিরে বিগ্রহ গুলিয়ে সোনা ওর উপর গহনা কুলির পাশাপাশি অন্যান্য জিনিসপত্র গুলিও নেই এবং দুষ্কৃতীরা সবকিছুই চুরি করে নিয়ে গিয়েছে। যার ফলে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল ও ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি দাসপুর থানার পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুটি মন্দিরের চুরির ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। এক রাতে পরপর দুটি মন্দিরে চুরির ঘটনায় সালামপুর গ্রামের বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। গ্রামবাসীদের পক্ষ থেকে দুটি মন্দিরে চুরির ঘটনায় চুরি হয়ে যাওয়া সামগ্রিক উদ্ধার করে দুষ্কৃতীদের গ্রেফতার করার জন্য পুলিশের কাছে দাবি জানানো হয়েছে।

Scroll to Top