হানিমুনে অগ্নিদগ্ধ ২ মাস পর মৃত্যু নিকিতার

৩৬৫ দিন। শেষমেশ মৃত্যুর কাছে হার মানল নিকিতা সাহা। বিয়ের পর স্বামীর সঙ্গে হানিমুনে সিটংয়ে গিয়েছিলেন তিনি। বারবিকিউ করার
সময় শরীরে আগুন ধরে গিয়েছিল তাঁর। গত ১৩ সেপ্টেম্বর দার্জিলিংয়ের সিটংয়ে মধুচন্দ্রিমায় গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন উত্তর
দিনাজপুরের চোপড়ার বাসিন্দা নিকিতা সাহা। হোমস্টেতে রাতে বারবিকিউ করার সময় আগুন ছড়িয়ে গুরুতর অগ্নিদগ্ধ হন তিনি। দীর্ঘদিন
হাসপাতালে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিকিতা।
মৃতার পরিবারের দাবি একটা হোমস্টের গাফিলতির জন্য একটা মেয়ের জীবন চলে গেল। কী করে কোনও নিরাপত্তা ছাড়াই ওই থিনার কি করে ঢালল ওরা। ওদের শাস্তি চাই।

Scroll to Top