৩৬৫দিন। এস আই আর প্রসঙ্গে বাদ পড়া বৈধ ভোটারদের অধিকার ফিরে পেতে ইতিমধ্যেই কমিশনের সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিরোধী শিবির। শনিবার এই আবহেই সারা বাংলা ভোটাধিকার রক্ষা যুক্ত মঞ্চের তরফে আবেদন করা হয়েছে বাদ পড়া ২৭ লক্ষ ভোটারের অধিকার ফিরিয়ে দিতে হবে কমিশনকে। এসআইআর ট্রাইব্যুনালে থাকা ভোটারদের অধিকার যেন খর্ব না হয় সে বিষয়ে কমিশনকে আবেদন জানানো হল।শনিবার এই উপলক্ষে প্রেসক্লাবে এক সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের বসুন্ধরা গোস্বামী, কংগ্রেসের প্রসেনজিৎ বসু, সিপিএমের কল্লোল
মজুমদার, প্রাক্তন সাংসদ জহর সরকার, বামপন্থী সংগঠনের বর্ণালী মুখোপাধ্যায়, বাংলা পক্ষের তরফে গর্গ চট্টোপাধ্যায় সহ একাধিক নেতৃত্ব। গণতন্ত্রের মৌলিক অধিকার রক্ষার স্বার্থে নাগরিক সমাজের দাবিকে সমর্থন করে সব দলের প্রতিনিধিরা আগামী ২১ নভেম্বর কনভেনশনে এসআইআর এ বাদ পড়া ভোটারদের নাম যোগ দেওয়ার আহ্বান জানান।
এস আই আরে বাদ পড়া মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়ে প্রাক্তন সাংসদ জহর সরকার চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে। রাজ্যের বিপুল সংখ্যক মানুষকে ভোটের বাইরে রেখে কিভাবে পুরভোট ও পঞ্চায়েত ভোট সম্ভব, এদিন সেই প্রশ্ন তোলেন প্রাক্তন সাংসদ জহর সরকার। তিনি বলেন, ‘আমি সি ই ও কে লেখা চিঠিতে জানতে চেয়েছি, এস আই আর প্রক্রিয়ার মাধ্যমে বাদ পড়া ২৭ লক্ষ মানুষের নাম কী ইনক্লুড করা হবে? দ্বিতীয়তঃ ট্রাইব্যুনালে যেসব ভোটারদের নাম ঝুলে রয়েছে তাদের কী হবে?’ জুডিশিয়াল পদ্ধতিতে ১৬ লক্ষ ভোটারকে বৈধ বলা সত্ত্বেও কেন বৈধ ভোটারদের প্রাক্তন সিইও মনোজ কুমার আগরওয়াল বাদ দিলেন, সেই প্রশ্ন তুলেছেন জহর সরকার। অন্যদিকে সিপিএম নেতা কল্লোল মজুমদার জানান, রাজনৈতিক অবস্থানের সঙ্গে এস আই আরের মতো মৌলিক অধিকার বাঁচানোর লড়াইকে যুক্ত করলে হবে না। নাগরিক সমাজ ও বিরোধীদের ঐক্যবদ্ধ লড়াইয়ের সঙ্গে থাকব কংগ্রেসের প্রসেনজিৎ বসু ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রয়োজনীয়তার রয়েছে বলে জানান। এদিনের সাংবাদিক বৈঠকে এছাড়াও হাজির ছিলেন মানবাধিকার কর্মী সুজাত ভদ্র, সিপিএম আই এম এলের প্রতিনিধিরাও।





