৩২ বিধায়ক, ১৭ সাংসদের হলফনামা জমা
ডেরেক, কল্যাণ, দোলা নয়া দিল্লিতে জানালেন

৩৬৫ দিন। নয়াদিল্লি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীকের মালিকানা নিজেদের দখলে রাখার জন্য নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে ২ ট্রাক ভর্তি হলফনামা দিল্লির জাতীয় নির্বাচন কমিশনে জমা দিল মমতা তৃণমূল। এর আগেই দলের নাম ও প্রতীকের দাবি জানিয়ে ৬ ট্রাক ভর্তি হলফনামা নির্বাচন কমিশনে জমা দিয়েছেন বলে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবার পাল্টা দলের নাম প্রতীকের জন্য নিজেদের দাবির স্বপক্ষে দুই ট্রাক ভর্তি দলীয় নেতাকর্মীদের এফিডেভিট ও দলের টিকিটে নির্বাচিত জনপ্রতিনিধিদের এফিডেভিট জমা দিল মমতা তৃণমূল। আজ দু’টি ট্রাক ভর্তি নথি নিয়ে নির্বাচন কমিশনে হাজির হয় মমতা-তৃণমূল। এই নথিতে ৩২ জন বিধায়ক এবং রাজ্যসভা ও লোকসভা মিলিয়ে ১৭ জন সাংসদের হলফনামা রয়েছে বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁদের দু’টি ট্রাক ইতিমধ্যেই এসে পৌঁছেছে। আরও একটি ট্রাক আসছে।
তিনটি ভাগে নিজেদের বক্তব্য ও নথি কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের তরফে জমা দেওয়া অব্যাহতির আবেদনেরও জবাব দিয়েছেন তাঁরা। জানা গিয়েছে, মমতা-তৃণমূলের জমা দেওয়া হলফনামায় রয়েছেন ১৭ জন সাংসদ, বাংলার ৩২ জন বিধায়কমেঘালয়ের ৫ জন বিধায়ক এবং অসমের ১ জন বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি দলের সাধারণ সদস্যদেরও হলফনামা জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কল্যাণ। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ১৪ জন প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে। বাকি ছ’জনের সমর্থন জমা দিয়েছে মমতা তৃণমূল। প্রতিটি হলফনামার সঙ্গে ছবি রয়েছে। হার্ড কপি ও সফট কপি, দু’ভাবেই নথি জমা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনে যাবতীয় নথি জমা দেওয়ার পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, হলফনামায় যাঁদের নাম প্রকাশ করা হবেতাঁদের কাছে হুমকি আসতে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন। একইসঙ্গে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কল্যাণ বলেনতাঁর সঙ্গে ১৫৫ জন রয়েছেন বলে যে দাবি করা হচ্ছে, তা প্রমাণ করে দেখান শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের ২৯৪ বিধানসভা কেন্দ্রের মধ্যে ২০৮ আসনে জিতে নিরঙ্কুশ সংখ ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিজেপি। অন্যদিকে তৃণমূলের জোড়া ফুল প্রতীকে মমতার নেতৃত্বে লড়াই করে জিতে ছিলেন ৮০ বিধায়ক। তবে সরকার গঠনের কয়েকদিনের মধ্যেই মমতা ও অভিষেকের নেতৃত্ব অস্বীকার করে পৃথক ব্লক গঠন করেন পঞ্চাশ তৃণমূল বিধায়ক। পরবর্তীকালে সেই সংখ্যা বেড়ে ৬০ হয়েছে বলে দাবি করেছিলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
ইতিমধ্যেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীকের মালিকানা দাবি করে জাতীয় নির্বাচন কমিশনে নিজেদের দাবি পেশ করে তৃণমূল বি শিবিরে থাকা তৃণমূল বিধায়করা। এরপরেই আপাতত উপনির্বাচন গুলির জন্য মমতা তৃণমূল এবং তৃণমূল বি শিবিরের পৃথক পৃথক নাম ও প্রতীক বরাদ্দ করেছিল নির্বাচন কমিশন। পাশাপাশি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নাম ও জোড়া ফুল প্রতীকের মালিকানা কাদের দিকে থাকবে তা নির্ধারণ করার জন্য নির্দিষ্ট কিছু নথিপত্র এবং দলের টিকিটে বিজয়ী জনপ্রতিনিধিদের সমর্থনের এফিডেভিট নির্বাচন কমিশনে জমা দেওয়ার নির্দেশ দেয় জাতীয় নির্বাচন কমিশন। তৃণমূল বি শিবিরে ৭ তৃণমূল বিধায়ক রয়েছেন বলে দাবি করা হলেও আজ ৩২ তৃণমূল বিধায়ক এর সমর্থন মমতা তৃণমূলের দিকে রয়েছে বলে যে দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায় করেছেন সেই প্রসঙ্গে তিনি বলেন, এই বিধায়করা ওদের দিকে সই করেনি। ওরা নিজেদের সমর্থন মমতা দিদির প্রতিই জানিয়েছে।

Scroll to Top