৩৬৫ দিন। বাড়ির পাশে জঙ্গল,সেই জঙ্গলে গ্রামের পাঁচটি শবর ছেলে গিয়েছিল লেলে মাছির চাক ভেঙে ডিম আনতে। সেখানেই ঘটে গেল মর্মান্তিক কান্ড। চাক ভাঙার আগেই পঙ্গপালের মত ধেয়ে এল জংলি মাছি। বিষাক্ত হুলের দংশনে মৃত্যু হল সম্রাট শবর নামে একজনের। স্থানীয় সূত্রে খবর, বান্দোয়ানের বাসিন্দা সম্রাট ও তার ভাই বিদ্যুৎ সহ মোট পাঁচজন জঙ্গলে গিয়েছিল। লেলে মাছির ডিম সার প্রস্তুত সহ একাধিক কাজে ব্যবহৃত হয়। টাকাও মেলে ভালো। তাই তারা গিয়েছিল চাক ভাঙতে। দুজন গাছের ওপরে ওঠে আর তিন জন মশাল হাতে গাছের নীচে দাঁড়িয়েছিল। আচমকা তাদের দিকে ধেয়ে আসে জংলি মাছি। ৫ জন-ই হুলের দংশনে গুরুতর ঘায়েল হয়। সারা রাত প্রায় সংজ্ঞাহীন থাকে ৫ জন। সকালে কোনো রকমে বাড়ি ফেরে তারা তারপরেই মৃত্যু হয় সম্রাটের।



